Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 03:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পুতিন অনেক মানুষ হত্যা করছেন: ট্রাম্প
    আন্তর্জাতিক

    পুতিন অনেক মানুষ হত্যা করছেন: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পুতিন অনেক মানুষ হত্যা করছেন: ট্রাম্প

    ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন অনেক মানুষ হত্যা করছেন।

    সেইসঙ্গে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন। সবসময়ই খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু পরে দেখা যায় এসবের কোনও মানে নেই।”

    তিনি আরও বলেন, “পুতিন অনেক মানুষ হত্যা করছেন— তার নিজের সৈন্যরাও মরছে, ইউক্রেনের লোকজনও মরছে।”

    সিনেটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া একটি বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি”। তবে তিনি স্পষ্ট করে বলেননি আদৌ তিনি এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন কিনা।

    ট্রাম্প বলেন, “আমি আপনাদের এখনই বলে দিতে পারি না। একটু চমক থাক না?” এরপর তিনি গত মাসে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনার কথায় চলে যান।

    এদিকে একইদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ইউরোপ কখনও ইউক্রেনকে ছেড়ে দেবে না। তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স একটি “জোট” গড়ে ইউক্রেনের পাশে থাকবে।

    ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি আনতে এবং আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল ও টেকসই শান্তির পথ তৈরিতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব, কারণ ইউক্রেনে যা ঘটছে তা আমাদের নিরাপত্তা ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।”

    ট্রাম্প একইদিনে জানান, ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, যার বেশিরভাগই হবে “প্রতিরক্ষামূলক অস্ত্র”। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ কমে যাওয়ায় কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত রাখা হয়েছিল। পেন্টাগন জানিয়েছে, তারা একটি “সক্ষমতা পর্যালোচনা” চালাচ্ছে।

    প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করবেন। কিন্তু এখন পর্যন্ত পুতিনের সঙ্গে একাধিক ফোনালাপ করেও তিনি যুদ্ধ থামাতে পারেননি। গত মে মাসে তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা হয় এবং সেখানে একটি বন্দি বিনিময় চুক্তিও হয়। কিন্তু অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা এখনও একমত হতে পারেনি।

    এছাড়া মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে পরবর্তী আলোচনার সম্ভাব্য তারিখের প্রস্তাবের অপেক্ষায় আছে। তার ভাষায়, “তারিখ ঠিক হলে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।”

    এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে রাশিয়া। একইসঙ্গে দেশটি যুদ্ধক্ষেত্রে একাধিক ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। গত সোমবার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দাচনে গ্রামটি দখলে নিয়েছে।

    পুতিন অনেক মানুষ হত্যা করছেন: ট্রাম্প
    পূর্ববর্তী খবরনির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি
    পরবর্তী খবর লিবিয়ায় আটক ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    November 6, 2026

    শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 6, 2026

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    November 6, 2026

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    November 6, 2026

    বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    November 6, 2026

    বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.