Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 03:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি: ট্রাম্প
    আন্তর্জাতিক

    পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি ট্রাম্প

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন বিল ক্লিনটন, জর্জ বুশ, ওবামা, বাইডেনসহ চার মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

    সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি ইউক্রেনকে অস্ত্র সহায়তা, পুতিনের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত বলেন।

    ট্রাম্প বলেন, “এই যুদ্ধটা আমার নয়, বাইডেনের যুদ্ধ। আমি চেষ্টা করছি আমেরিকাকে এই যুদ্ধ থেকে বের করে আনতে। এটা কোনো রিপাবলিকান বা ট্রাম্পের যুদ্ধ নয়। এই যুদ্ধ হতোই না, হওয়া উচিতও হয়নি।”

    এদিন রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া যদি আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করে, তাহলে আমরা বড় আকারের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবো।”

    তিনি আরও বলেন, “আমি পুতিনের প্রতি হতাশ। আমি ভেবেছিলাম দুই মাস আগেই একটা চুক্তি হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি।” বৈঠকে ট্রাম্প ও ন্যাটো প্রধান মার্ক রুটে ঘোষণা দেন, ন্যাটো এখন আমেরিকা থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে। এসব অস্ত্রের মধ্যে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে। এরপর এই অস্ত্রগুলো ইউক্রেনে পাঠানো হবে।

    রুটে বলেন, “এই চুক্তি অনেক বড়। এতে যুক্তরাষ্ট্রকে আর বেশি ব্যয় করতে হবে না, ইউরোপীয় দেশগুলোও সাহায্য করছে।” অস্ত্র কেনা ও ইউক্রেনকে সহায়তা দিতে জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য সম্মত হয়েছে।

    এদিকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, কারণ তিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন।

    কারণ পুতিন যুদ্ধ থামানোর বদলে ইউক্রেনে রেকর্ডসংখ্যক মিসাইল ও ড্রোন হামলা চালাতে থাকেন। ইউক্রেনও রাশিয়ার মূল ভূখণ্ডে পাল্টা আক্রমণ বাড়িয়ে দেয়। ট্রাম্প বলেন, “আমি বাড়ি যাই, মেলানিয়াকে বলি— ‘আজ পুতিনের সঙ্গে সুন্দর কথা হয়েছে’। ও বলে— ‘সত্যি? এখনই তো একটা শহরে বোমা পড়ল।’”

    তিনি আরও বলেন, “আমি বলছি না পুতিন খুনি, তবে সে একটা কঠিন মানুষ।”

    পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন কিন্তু আমাকে পারেননি: ট্রাম্প
    পূর্ববর্তী খবরকমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
    পরবর্তী খবর ‘টাকা চুরির পর বাড়ির কাজের লোক আমাকে দেয়ালে চেপে ধরে’

    আরো সংবাদ পড়ুন

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

    September 3, 2026

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

    September 3, 2026

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

    September 3, 2026

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    September 3, 2026

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    September 3, 2026

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.