Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 01:42: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছর কারাদণ্ড
    আন্তর্জাতিক

    পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছর কারাদণ্ড

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছর কারাদণ্ড

    পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন বিসকারাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দক্ষিণাঞ্চলীয় মোকুয়েগুয়া অঞ্চলের গভর্নর থাকার সময়ে দুর্নীতির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেয়া হয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

    কারাদণ্ডের পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে নয় বছরের নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিসকারা লিখেছেন, ‘এটি ন্যায়বিচার নয়, এটি প্রতিশোধ। তারা আমাকে ভাঙতে পারবে না।’ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন তিনি।

    মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মোকুয়েগুয়ায় বিভিন্ন সরকারি নির্মাণ প্রকল্পের ঠিকাদারি দেয়ার বিনিময়ে বিসকারা ৬ লাখ ডলারেরও বেশি ঘুষ গ্রহণ করেছিলেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ওই অঞ্চলটির গভর্নর ছিলেন। এরপর ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

    পেরুতে সাবেক রাষ্ট্রপ্রধানদের এমন শাস্তির মুখোমুখি হওয়া অবশ্য নতুন নয়। তার আগে আরও অন্তত তিনজন সাবেক রাষ্ট্রপ্রধান এমন শাস্তি পেয়েছেন। বিষয়টিকে পেরুর রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘদিনের অস্থিরতা ও দুর্নীতির প্রতিচ্ছবি বলে মনে করেন বিশ্লেষকরা।

    ২০১৮ সালের পর থেকে দেশটিতে ছয়জন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন—যাদের মধ্যে অনেকেই অভিশংসন বা দুর্নীতির কেলেঙ্কারির কারণে পদত্যাগে বাধ্য হয়েছেন।

    ২০১৮ সালে পেদ্রো পাবলো কুসিনস্কি কংগ্রেস সদস্যদের ঘুষ দেওয়ার চেষ্টা এবং ওদেব্রেচট দুর্নীতি কেলেঙ্কারির তদন্তের মুখে পদত্যাগ করলে বিসকারা প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর বছর তিনেক পর একই ঘুষ-কেলেঙ্কারি সংশ্লিষ্ট অভিযোগে কংগ্রেস তাকে পদচ্যুত করে। বিসকারা অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার অভিশংসন ও বর্তমান মামলা—উভয়ই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

    এক পৃথক বিবৃতিতে তিনি বলেন, ‘মাফিয়াসুলভ জোটের বিরুদ্ধে দাঁড়ানোর অপরাধেই আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তারা আমাকে পদচ্যুত করেছে। সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ করেছে। দল থেকে বহিষ্কার করেছে। আর এখন আমাকে কারাগারে পাঠাচ্ছে। বিসকারাকে কি তারা এতটাই ভয় পায়?’

    পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছর কারাদণ্ড
    পূর্ববর্তী খবরআইটেম গানে নাচলেন পলি
    পরবর্তী খবর শিগগিরই ভেনেজুয়েলায় স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

    আরো সংবাদ পড়ুন

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

    November 14, 2026

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    November 14, 2026

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    November 14, 2026

    আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.