Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 09:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » প্রয়োজন হলে ইরান যুদ্ধ করবে, প্রয়োজন হলে করবে আলোচনা: আরাঘচি
    আন্তর্জাতিক

    প্রয়োজন হলে ইরান যুদ্ধ করবে, প্রয়োজন হলে করবে আলোচনা: আরাঘচি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যখনই প্রয়োজন হবে যুদ্ধ করবে এবং যেখানেই প্রয়োজন হবে করবে আলোচনা। তিনি এই নীতিকে দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর অর্পিত একটি মূল দায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের।

    বুধবার (২০ মে) তেহরানে দুই সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি এবং হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই দুই সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একজন মার্কিন-ইসরায়েলি হামলায় এবং একজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

    আরাঘচি প্রয়াত দুই মন্ত্রীর স্মৃতিচারণ করেন এবং তাদের পেশাগত বৈশিষ্ট্য ও নৈতিক মানের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা সামগ্রিক ব্যবস্থা এবং এর উদ্দেশ্যগুলোর সাথে পূর্ণ সমন্বয় রেখে কাজ করি। যদি ইসলামী প্রজাতন্ত্রের স্বার্থে কূটনীতি, সংলাপ এবং আলোচনার ক্ষেত্রে আমাদের উপস্থিত থাকার প্রয়োজন হয়, তবে আমরা শক্তি নিয়েই হাজির হব; ঠিক সেই শক্তি নিয়ে, যা নিয়ে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় আবির্ভূত হয়।’

    পররাষ্ট্রমন্ত্রী দেশের ভেতরে ও বাইরে কর্মরত কূটনীতিক ও কর্মীসহ সমগ্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সাম্প্রতিক আগ্রাসন, যুদ্ধ এবং যুদ্ধবিরতির পরবর্তী কঠিন দিনগুলোতে তাদের অবদানের জন্য এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    আরাঘচি বলেন, ‘আমেরিকান কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ইরানিরা কূটনৈতিক যুদ্ধেও জয়ী হয়েছে। তারা মেনেও নিয়েছেন যে বিদেশে অবস্থিত আমাদের দূতাবাসগুলো গণমাধ্যম ও কূটনৈতিক যুদ্ধে জয়লাভ করেছে।’ আরাঘচি দেশজুড়ে শহরগুলোর রাস্তায় ইরানি জাতির মূল্যবান উপস্থিতির প্রশংসা করে বলেন, ‘ইরানের প্রতিরক্ষা, সামরিক ও কূটনৈতিক বাহিনীকে জোরালো সমর্থন দিয়েছে জনগণ।’

    তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং গণমাধ্যম’—এই ত্রিভুজটি সবসময় একে অপরকে সমর্থনকারী তিনটি পক্ষ হিসেবে একসাথে দাঁড়িয়েছে। তবে, সাম্প্রতিক যুদ্ধে একটি চতুর্থ পক্ষ যুক্ত হয়েছে, আর তা হলো- ‘রাস্তা’ ও জনগণের উপস্থিতি।’

    প্রয়োজন হলে ইরান যুদ্ধ করবে প্রয়োজন হলে করবে আলোচনা: আরাঘচি
    পূর্ববর্তী খবরশিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের
    পরবর্তী খবর দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান 

    আরো সংবাদ পড়ুন

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন রণতরী

    ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

    September 6, 2026

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    September 6, 2026

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    September 6, 2026

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    September 6, 2026

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    September 6, 2026

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.