Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 16 October 2026, 03:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা
    আন্তর্জাতিক

    ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    Obama

    মধ্যপ্রাচ্য সংঘাত মোকাবিলায় ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, কেবল সামরিক শক্তি দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। ফিলিস্তিনিদের অস্বীকৃতি জানালে ইসরায়েলের নৈতিক অবস্থান ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি রয়েছে।

    গেল মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

    গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ওবামা বলেন, সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। ঐতিহাসিক ক্ষোভ, কঠোর মনোভাব ও গভীর বিভাজনের কারণে সহিংসতার এই ধ্বংসাত্মক চক্র তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাস স্বীকার করেন ওবামা। তবে ভূমি হারানোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরাও যে অবিচারের শিকার হয়েছেন, সে কথাও তুলে ধরেন তিনি।

    ওবামা বলেন, ‘এটিও অস্বীকার করার উপায় নেই যে তারা মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং বাড়াবাড়ি করেছে। আর সেই মানুষগুলো স্বাভাবিকভাবেই বলেছে, ‘এটি অন্যায় এবং আমি আমার জমি ফেরত চাই।’ ওবামার যুক্তি, সহিংসতার চক্র ভাঙতে অধিক শক্তিশালী পক্ষের দায়িত্ব বেশি। শুধু সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর না করে তাদের এ চক্র ভাঙতে ভূমিকা রাখা উচিত।

    তিনি বলেন, ‘ইসরায়েলের মনোভাব যদি এমন হয় যে, এখন আমরা এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত রাষ্ট্র, তাই আমাদের নিরাপত্তা নির্ভর করবে নিজেদের প্রয়োজন অনুযায়ী সবকিছু করা এবং যা চাই তা নিয়ে নেয়া, আর কাউকে কোনো ছাড় না দেয়া। তাহলে তা স্বল্প মেয়াদে কাজ করতে পারে। কিন্তু এমন অবস্থান নিলে আপনি নৈতিক অবস্থান হারিয়েছেন।’

    ওবামা বলেন, ইসরায়েলের বর্তমান সরকারও এমন অবস্থান নিয়েছে বলে মনে হচ্ছে। একই সঙ্গে তিনি ইসরায়েল সরকারকে এই বাস্তবতা স্বীকার করার আহ্বান জানান যে, লাখ লাখ ফিলিস্তিনি ওই অঞ্চলেই থেকে যাবেন।

    তিনি বলেন, ‘আমি বলব, ইসরায়েলের বর্তমান সরকারও এমন অবস্থান নিয়েছে বলে মনে হচ্ছে। ৭০ লাখ ফিলিস্তিনি কোথাও চলে যাচ্ছেন না- এটি উপলব্ধি করা জরুরি। তাদের ওপর এমন কোনো শর্ত চাপিয়ে দেয়া টেকসই হতে পারে না, যা কেউ নিজের ক্ষেত্রে কখনোই মেনে নেবে না।’

    ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা
    পূর্ববর্তী খবরতরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্পিকার
    পরবর্তী খবর বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার

    বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে আত্মসমর্পণ করানো সম্ভব নয়: পেজেশকিয়ান

    ইয়েমেনে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে হুথিদের হামলা, নিহত ৫

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার

    আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি

    October 16, 2026

    ২ পুলিশকে ধরে নেওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বিজিবি

    October 16, 2026

    ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, মূল্যস্ফীতির চাপ: বিশ্বব্যাংক-আইএমএফ

    October 16, 2026

    বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    October 16, 2026

    বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

    October 16, 2026

    ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

    October 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.