Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 09:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ভবিষ্যতে যাদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা আছে, তাদের অভিবাসন ঠেকানোর উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

    এই স্থগিতাদেশ কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে এবং পররাষ্ট্র দপ্তর অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না করা পর্যন্ত এটি অনির্দিষ্টকাল বহাল থাকবে।

    পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান আইন অনুযায়ী ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে, যতক্ষণ না আবেদনকারীদের যাচাই ও বাছাই পদ্ধতি নতুন করে পর্যালোচনা করা হয়।

    এই তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেনসহ আরও অনেক দেশ।

    সোমালিয়াকে বিশেষভাবে বেশি নজরে রাখা হয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যে বড় ধরনের একটি জালিয়াতি কেলেঙ্কারি প্রকাশ পাওয়ার পর ফেডারেল কর্মকর্তারা দেশটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা কর্মসূচির ব্যাপক অপব্যবহার ধরা পড়ে।

    ২০২৫ সালের নভেম্বর মাসে পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক মিশনগুলোতে একটি নির্দেশনা পাঠায়। সেখানে তথাকথিত ‘পাবলিক চার্জ’ বিধান অনুযায়ী নতুন ও কঠোর যাচাইয়ের নিয়ম কার্যকর করতে বলা হয়।

    এই নির্দেশনায় বলা হয়েছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন, তাদের ভিসা প্রত্যাখ্যান করতে হবে।

    এ ক্ষেত্রে আবেদনকারীর স্বাস্থ্য, বয়স, ইংরেজি ভাষাজ্ঞান, আর্থিক অবস্থা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন হতে পারে কি না, এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।
    এমনকি বয়স বেশি হওয়া বা অতিরিক্ত ওজন থাকলেও ভিসা নাকচ হতে পারে। অতীতে কেউ যদি সরকারি নগদ সহায়তা নিয়ে থাকেন বা কোনো প্রতিষ্ঠানে (যেমন সরকারি আশ্রয়কেন্দ্র) থাকার রেকর্ড থাকে, তাহলেও আবেদন বাতিল হতে পারে।

    পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, যেসব সম্ভাব্য অভিবাসী যুক্তরাষ্ট্রের ওপর আর্থিক বোঝা হয়ে উঠতে পারেন এবং মার্কিন জনগণের উদারতার অপব্যবহার করতে পারেন, তাদের অযোগ্য ঘোষণা করার দীর্ঘদিনের ক্ষমতা পররাষ্ট্র দপ্তর প্রয়োগ করবে।

    তিনি আরও বলেন, এই ৭৫টি দেশ থেকে অভিবাসন সাময়িকভাবে স্থগিত রাখা হবে, যাতে এমন বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকানো যায় যারা কল্যাণ ভাতা ও সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

    যদিও ‘পাবলিক চার্জ’ বিধানটি বহু দশক ধরেই আইনে রয়েছে, তবে বিভিন্ন প্রশাসনের সময় এর প্রয়োগ ভিন্ন ভিন্ন ছিল। সাধারণত কনস্যুলার কর্মকর্তাদের এই বিষয়ে বিস্তৃত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হতো।

    নতুন এই স্থগিতাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম খুব সীমিত হবে। কেবল তখনই ছাড় দেওয়া হবে, যখন কোনো আবেদনকারী ‘পাবলিক চার্জ’ সংক্রান্ত সব শর্ত পূরণ করে উত্তীর্ণ হবেন।

    বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র
    পূর্ববর্তী খবররাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ কিশোরের
    পরবর্তী খবর বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি: সময় চেয়েছে বিসিবি

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    August 26, 2026

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    August 26, 2026

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    August 26, 2026

    জেদ্দা থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.