Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 10:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিক্ষোভের আগুনে পুড়ল ইন্দোনেশিয়ার সংসদ ভবন, নিহত ৩
    আন্তর্জাতিক

    বিক্ষোভের আগুনে পুড়ল ইন্দোনেশিয়ার সংসদ ভবন, নিহত ৩

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিক্ষোভের আগুনে পুড়ল ইন্দোনেশিয়ার সংসদ ভবন, নিহত ৩

    ‘শ্রমজীবীদের কম মজুরি, অথচ রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিলাসবহুল জীবনযাপন’ ইস্যুতে বিক্ষোভে ফুঁসছে ইন্দোনেশিয়া। এরই মধ্যে দেশটির রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার খবর বিক্ষোভের আগুনে রীতিমত ঘি ঢেলে দিয়েছে। সবশেষ সুলাওয়েসি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

    কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, শুক্রবার (২৯ আগস্ট) রাতে সুলাওয়েসির রাজধানী মাকাসারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    দেশটির সরকারি সংবাদসংস্থা আন্তারা জানিয়েছে, নিহত তিনজন হয়তো সংসদ ভবনের ভেতরে আগুনে আটকা পড়ে গিয়েছিলেন। এছাড়া আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেওয়ায় গুরুতর আহত হয়েছেন।

    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর প্রতিবাদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য জড়ো হন কয়েক’শ মানুষ। শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।

    শুক্রবার এই বিক্ষোভ সহিংস রূপ নেয়। এদিন রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় পুলিশ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক বিক্ষোভকারী।

    সংকটপূর্ণ এই মুহূর্তে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। পুলিশের গাড়িচাপায় নিহত ও তার পরিবারের জন্য শোক প্রকাশের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

    প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত অ্যাকশনে আমি হতবাক ও হতাশ।

    এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাটের ঘটনা ঘটেছে এবং পরিবহন অবকাঠামোরও ক্ষতি হয়েছে। এছাড়াও বান্দুং ও জগজাকার্তা শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

    শনিবার জাকার্তার মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভস্থলের কাছে একটি স্টেশনে ট্রেনের যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইভাবে প্রাদেশিক মালিকানাধীন ট্রান্সজাকার্তা বাস সার্ভিসও বন্ধ রাখে কর্তৃপক্ষ।

    নিহত ৩ বিক্ষোভের আগুনে পুড়ল ইন্দোনেশিয়ার সংসদ ভবন
    পূর্ববর্তী খবরচাকসু নির্বাচনে ডোপ টেস্ট পজিটিভ হলেই প্রার্থীতা বাতিল
    পরবর্তী খবর নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫

    তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪২

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    July 6, 2026

    এলডিসি উত্তরণে তিন বছর সময়কে কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী

    July 6, 2026

    সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

    July 6, 2026

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    July 6, 2026

    আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.