Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 2 July 2026, 12:20: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিয়ের পরিকল্পনা করেছিলেন লিমন-বৃষ্টি, তার আগেই সব শেষ
    আন্তর্জাতিক

    বিয়ের পরিকল্পনা করেছিলেন লিমন-বৃষ্টি, তার আগেই সব শেষ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিয়ের পরিকল্পনা করেছিলেন লিমন-বৃষ্টি, তার আগেই সব শেষ

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছিলেন। কিন্তু নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে সেই স্বপ্ন চিরতরে বিলীন হয়ে গেল।

    নিহত লিমনের বড় ভাই জুবায়ের আহমেদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জামিল ও বৃষ্টি একে অপরের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেছিলেন। বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় লিমন সবসময় বৃষ্টির প্রশংসা করতেন। বৃষ্টিকে তিনি খুব প্রতিভাবান মনে করতেন—যিনি একইসঙ্গে চমৎকার গান গাইতেন এবং রান্নাও জানতেন। লিমনের কাছে বৃষ্টি ছিলেন একজন গুণী মানুষ।

    লিমনের পরিবার জানিয়েছে, লিমন ছিল অত্যন্ত ভদ্র ও হাসিখুশি একজন মানুষ। গত দুই বছর ধরে তিনি দক্ষিণ ফ্লোরিডার সংকুচিত জলাভূমি নিয়ে জেনারেটিভ এআই ব্যবহার করে গবেষণা করছিলেন। পিএইচডি শেষ করে দেশে ফিরে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাই ছিল তার বড় স্বপ্ন। সেই স্বপ্ন আর পূরণ হলো না।

    এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তিনি লিখেছেন, ‘আমার বোন আর আমাদের সঙ্গে নেই।’ বিবিসি বাংলাকে জাহিদ জানিয়েছেন, মার্কিন পুলিশ তাকে ফোন করে এই দুঃসংবাদ দিয়েছে। পুলিশ জানিয়েছে, বাসার ভেতরে একটি মরদেহের অবশিষ্টাংশের সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলেছে। তবে পুরোপুরি মরদেহ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত নয়।

    এর আগে গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন এই দুই শিক্ষার্থী। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

    নিখোঁজ নাহিদাকে খুঁজে পেতে এখনো তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু ও এর আশেপাশের পানিতে ডুবুরি দল এখনো তল্লাশি চালাচ্ছে।

    বিয়ের পরিকল্পনা করেছিলেন লিমন-বৃষ্টি তার আগেই সব শেষ
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের লাশ যেভাবে মিলল
    পরবর্তী খবর সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী

    আরো সংবাদ পড়ুন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    ভারতে বাস-ট্রাকের সংঘর্ষের পর আগুনে নিহত ৭, আহত ২২ 

    হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি  

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

    July 1, 2026

    গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

    July 1, 2026

    দেশে ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান

    July 1, 2026

    এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে: শিক্ষামন্ত্রী

    July 1, 2026

    অনুমোদন পেল নতুন ৩ উপজেলা ও ১ থানা 

    July 1, 2026

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    July 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.