Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 29 July 2026, 08:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ভিয়েতনামের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ভিয়েতনামের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভিয়েতনামের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

    ভিয়েতনামের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। নতুন এই চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিলে ট্রাম্পের ঘোষণা করা পাল্টাপাল্টি শুল্কনীতির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক ধার্য করেছিল যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এসে দু’পক্ষের আলোচনার মধ্য দিয়ে কমানো হলো শুল্কের হার। নতুন এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের ওপর নতুন করে পাল্টা কোনো শুল্ক আরোপ করছে না ভিয়েতনাম।

    অপরদিকে, ট্র্যান্সশিপিংয়ের ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক ধার্য করা হবে বলে জানানো হয়। অর্থাৎ অন্য কোনো দেশ ভিয়েতনাম হয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে চাইলে গুণতে হবে এই ট্যাক্স। বিশ্লেষকদের মতে, এই চুক্তি ট্রাম্প প্রশাসনের করা তৃতীয় গুরুত্বপূর্ণ চুক্তি। আর ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভিয়েতনামের এই সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো দেশটির বাণিজ্য বাজারে পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছে ওয়াশিংটন।

    উল্লেখ্য, ভিয়েতনাম এখন নাইকি, অ্যাপল, গ্যাপ, লুলুলেমন-এর মতো বড় কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর শুল্ক বসানোর পর অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভিয়েতনামে এনেছিল। চুক্তির খবর ছড়াতেই ভিয়েতনামে পণ্য তৈরি করে এমন কোম্পানিগুলোর শেয়ারদর বেড়ে যায়। তবে ২০ শতাংশ শুল্ক বজায় থাকবে—এমন খবরের পর আবার তা কমে যায়।

    ভিয়েতনামের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
    পূর্ববর্তী খবরদুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২
    পরবর্তী খবর গাজায় হাসপাতাল পরিচালককে হত্যা

    আরো সংবাদ পড়ুন

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

    আরাগচির বেফাঁস মন্তব্য: ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

    ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

    ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত অন্তত ৮

    জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

    জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    July 29, 2026

    প্রাইভেট ক্লিনিকে রোগী নেওয়ার দালাল চক্রের তৎপরতা বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    July 29, 2026

    সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি

    July 29, 2026

    শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

    July 29, 2026

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

    July 29, 2026

    ডোপ টেস্টে মাদকসেবনের প্রমাণ মিললেই চাকরি হারাবেন চালক-হেলপাররা

    July 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.