ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে বৈঠক করেছেন ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (২৩ অক্টোবর) ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় পাকিস্তান, সৌদি আরব, মিশর, জার্মানি, ফ্রান্স ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেয়।
এর আগে, দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ‘আর ফোর প্লাস ই থ্রি’ কাঠামোর আওতায় বৈঠক করেন। বৈঠকে ইরান যুদ্ধের পরিস্থিতি, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলা এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের মতো বিষয় উঠে আসে। সংকট মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দেয়া হয়।
এছাড়াও দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন তারা।

