Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 03:04: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
    আন্তর্জাতিক

    মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনই সচিবালয় নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশসহ একাধিক বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

    মূলত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তরের ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছে নতুন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সোমবার (১১ মে) প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী।

    এদিন সকালে দলীয় কর্মসূচি শেষে সল্টলেকের দলীয় কার্যালয় থেকে বেলা সাড়ে ১১টার দিকে নবান্নে পৌঁছান তিনি। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। এরপর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বৈঠক করেন।

    বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুভেন্দু লেখেন, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

    সোমবার নবান্নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুপুর ১২টায় তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২৩ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেলে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

    এর আগে সাংবাদিক সম্মেলনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার স্বার্থে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ জন্য ভূমি ও রাজস্ব দফতরের সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।

    তার দাবি, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে, তা দেয়া হবে বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, নতুন সরকার ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল’ নীতিতে চলবে। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

    এ সময় কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণা দেয় নতুন সরকার। শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    তিনি আরও বলেন, আগের সরকার কেন্দ্রীয় সরকারের পাঠানো উজ্জ্বলা যোজনার ৮ লাখ ৬৫ হাজার আবেদন পাঠায়নি। নতুন সরকার তা দ্রুত পাঠাবে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানো এবং জনগণনার কাজ শুরু করার সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী।

    শুভেন্দুর ভাষায়, নতুন সরকার ‘আমিত্বে’ নয়, ‘আমরা’ নীতিতে চলবে। জনগণের আস্থা ধরে রাখতে সরকার কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু এদিন বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেয়া হবে।’

    মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
    পূর্ববর্তী খবরপ্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান
    পরবর্তী খবর সততা-মেধা-দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি: প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫

    তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪২

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    July 7, 2026

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    July 7, 2026

    গোল শূন্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করল স্পেন–পর্তুগাল

    July 7, 2026

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    July 7, 2026

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.