Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 16 August 2026, 01:44: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মমতার পতনের পরপরই পশ্চিমবঙ্গ নিয়ে যে ঘোষণা দিলেন মোদি
    আন্তর্জাতিক

    মমতার পতনের পরপরই পশ্চিমবঙ্গ নিয়ে যে ঘোষণা দিলেন মোদি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মমতার পতনের পরপরই পশ্চিমবঙ্গ নিয়ে যে ঘোষণা দিলেন মোদি

    পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্যটিতে বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিন ধরে রাজ্যে চালু না থাকা কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এবার পশ্চিমবঙ্গেও বাস্তবায়নের কথা জানানো হয়েছে। ফলে রাজ্যের কোটি মানুষের চিকিৎসা ব্যয়ের বোঝা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান হয়েছে। এর পরই রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই)’ চালুর ঘোষণা দেয়া হয়েছে। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দেয়া বিজয় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালুর ঘোষণা দেন।

    এই প্রকল্পের আওতায় প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে। এছাড়া ৭০ বছরের বেশি বয়সী সব নাগরিক স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। মোদি বলেন, ‘আজ থেকে বাংলার (পশ্চিমবঙ্গের) ভবিষ্যতের জন্য নতুন যাত্রা শুরু হচ্ছে, সেখানে উন্নয়ন, অটল বিশ্বাস ও নতুন আশা একসঙ্গে এগিয়ে যাবে। আমি বাংলার প্রতিটি মানুষকে আশ্বস্ত করছি, রাজ্যের উন্নত ভবিষ্যতের জন্য বিজেপি দিন-রাত কাজ করবে।’

    তিনি আরও বলেন, ‘বাংলায় নারীরা নিরাপদ পরিবেশ পাবেন, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে। অভিবাসন কমে যাবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প অনুমোদন দেয়া হবে।’ পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতোমধ্যে এই সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প চালু রয়েছে। এটি কেন্দ্রীয়ভাবে স্পন্সর করা হলেও এর খরচ কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করে।

    গত বছর ওড়িশা ও দিল্লিতেও এই প্রকল্প চালু করা হয়েছে। চিকিৎসা ব্যয়ের কারণে সাধারণ মানুষের সঞ্চয়ে বড় ধাক্কা লাগে। আর এই কারণে প্রকল্পটি সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। তৃণমূল কংগ্রেসের শাসনামলে পশ্চিমবঙ্গ এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির শাসনে দিল্লি— দুটি রাজ্যই নিজস্ব স্বাস্থ্যবিমা কর্মসূচি থাকার কথা বলে আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি। এ নিয়ে কেন্দ্রীয় সরকার সমালোচনা করে বলেছিল, নাগরিকদের স্বাস্থ্যসেবার প্রয়োজনের চেয়ে রাজনীতি বেশি প্রাধান্য পাচ্ছে।

    মমতার পতনের পরপরই পশ্চিমবঙ্গ নিয়ে বড় সিদ্ধান্ত যে ঘোষণা দিলেন মোদি
    পূর্ববর্তী খবরপুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
    পরবর্তী খবর শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস

    আরো সংবাদ পড়ুন

    টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    হরমুজে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

    শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

    হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    August 16, 2026

    জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

    August 16, 2026

    রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

    August 16, 2026

    টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

    August 16, 2026

    রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

    August 16, 2026

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    August 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.