Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 02:24: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মার্কিন পরিকল্পনা ইউক্রেন যুদ্ধের সমাধানের ভিত্তি হতে পারে: পুতিন
    আন্তর্জাতিক

    মার্কিন পরিকল্পনা ইউক্রেন যুদ্ধের সমাধানের ভিত্তি হতে পারে: পুতিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পুতিন

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধের সমাধানের ভিত্তি হতে পারে। এমন মন্তব্যই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কিয়েভ এই প্রস্তাব না মানলে ইউক্রেনে রুশ সামরিক বাহিনী সামনে এগোতেই থাকবে।

    বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের অবসানের জন্য ইউক্রেনকে এই শান্তি প্রস্তাব মানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

    ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে অবশ্যই মার্কিন শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে। মূলত এই শান্তি প্রস্তাবে সামরিক জোট ন্যাটো, সংঘাতরত অঞ্চল এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর স্বীকৃতি নিয়ে মস্কোর গুরুত্বপূর্ণ বিভিন্ন দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

    রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, আমার বিশ্বাস, এই পরিকল্পনাটি চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি আরও জানান, ২৮ দফার এই পরিকল্পনা নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয়নি, তবে মস্কো পরিকল্পনার একটি কপি হাতে পেয়েছে।

    পুতিন বলেন, ইউক্রেন এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে কিয়েভ বা ইউরোপীয় শক্তিগুলো কেউই বুঝতে পারছে না যে রুশ বাহিনী ইউক্রেনে আরও সামনে অগ্রসর হচ্ছে এবং শান্তি না এলে এই অগ্রগতি চলতেই থাকবে।

    বর্তমানে ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ এলাকা — এক লাখ ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটার — নিয়ন্ত্রণ করছে রাশিয়া। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসের পুরো অঞ্চল (দোনেৎস্ক ও লুহানস্ক), পাশাপাশি খেরসন ও জাপোরিঝঝিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ চায় মস্কো।

    পুতিন জানান, আলাস্কায় আগস্টের শীর্ষ বৈঠকের আগে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল এবং ওয়াশিংটনের অনুরোধে রাশিয়া কিছু ক্ষেত্রে ছাড়ও দিয়েছে।

    তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের সম্মতি আদায় করতে পারেনি। ইউক্রেন এটি প্রত্যাখ্যান করেছে’। পুতিন আরও দাবি করেন, গত ৪ নভেম্বর রুশ বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক শহরের প্রায় পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও কিয়েভ এ দাবি অস্বীকার করেছে।

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন মার্কিন পরিকল্পনা না মানলে এমন অগ্রগতি ফ্রন্টলাইনের আরও গুরুত্বপূর্ণ এলাকায় দেখা যাবে। তার ভাষায়, ‘কিয়েভ যদি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনায় না বসে এবং তা প্রত্যাখ্যান করে, তবে কিয়েভ এবং ইউরোপের যুদ্ধবাজরা বুঝবে— কুপিয়ানস্কে যা ঘটেছে, তা সামনে আরও গুরুত্বপূর্ণ জায়গায় ঘটবে।’

    তিনি আরও বলেন, এবং মোটের ওপর, এটি আমাদের জন্য সুবিধাজনক। তবে রাশিয়া শান্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

    এদিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা গ্রহণ করতে চাপের মুখে ইউক্রেন হয় মর্যাদা ও স্বাধীনতা হারানোর ঝুঁকি, নয়তো ওয়াশিংটনের সমর্থন হারানোর ঝুঁকি রয়েছে।

    মার্কিন পরিকল্পনা ইউক্রেন যুদ্ধের সমাধানের ভিত্তি হতে পারে: পুতিন
    পূর্ববর্তী খবরভারতের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা পুরোপুরি কাটেনি: পাকিস্তান
    পরবর্তী খবর মিস ইউনিভার্সের আহত সেই প্রতিযোগী এখন আইসিইউতে

    আরো সংবাদ পড়ুন

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

    ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে বার্তা দিলেন পুতিন

    আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা আজ

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 4, 2026

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    July 4, 2026

    জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

    July 4, 2026

    খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

    July 4, 2026

    খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা

    July 4, 2026

    ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে বার্তা দিলেন পুতিন

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.