Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 11 November 2026, 10:24: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মার্কিন স্থল আক্রমণ মোকাবিলায় প্রস্তুত ইরান: আরাগচি
    আন্তর্জাতিক

    মার্কিন স্থল আক্রমণ মোকাবিলায় প্রস্তুত ইরান: আরাগচি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মার্কিন স্থল আক্রমণ মোকাবিলায় প্রস্তুত ইরান: আরাগচি

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থলপথে হামলা চালায়, সেটা মোকাবিলার জন্যও প্রস্তুত তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান যুদ্ধে ইরান যুদ্ধবিরতি চায়নি এবং এই সংঘাতে শেষ পর্যন্ত কোনও পক্ষই প্রকৃত বিজয়ী হবে না। খবর টিআরটি ওয়ার্ল্ড

    আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান চালায়, তবে সেটি মোকাবিলার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়— যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আক্রমণ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না। জবাবে আরাগচি বলেন, ইরান সেই পরিস্থিতির জন্য প্রস্তুত।

    তিনি বলেন, ‘না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি’। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের বাহিনীর মোকাবিলা করতে সক্ষম এবং এমন কোনও পদক্ষেপ নিলে তা ওয়াশিংটনের জন্য ‘বড় ধরনের বিপর্যয়’ হয়ে দাঁড়াবে।

    গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার কয়েকদিন পর তার এই মন্তব্য সামনে আসলো। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

    এদিকে সংঘাত বাড়লেও ইরান যুদ্ধবিরতির জন্য কোনও অনুরোধ করেনি বলে জানিয়েছেন আরাগচি। তিনি গত বছরের ইসরায়েলের সঙ্গে স্বল্প সময়ের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, সেসময়ও তেহরান যুদ্ধবিরতি চায়নি।

    আরাগচি বলেন, ‘গতবার ইসরায়েলই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল’। তার মতে, বর্তমান সংঘাতে ইরানের লক্ষ্য কেবল দেশের বিরুদ্ধে চালানো ‘অবৈধ কর্মকাণ্ডের’ প্রতিরোধ করা। তিনি বলেন, ‘এই যুদ্ধে কোনও বিজয়ী নেই। প্রতিরোধ করতে পারাই আমাদের জয়।’

    এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্যও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ওই হামলায় ১৭১ জন স্কুলছাত্রী নিহত হয়েছে।

    আরাগচি বলেন, ইরানের সামরিক কর্মকর্তাদের ধারণা— এই হামলা কেবল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকেই চালানো সম্ভব। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

    তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং তদন্ত করছি।’

    হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটও অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্র বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না।

    মার্কিন স্থল আক্রমণ মোকাবিলায় প্রস্তুত ইরান: আরাগচি
    পূর্ববর্তী খবরউপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলা
    পরবর্তী খবর ট্রাম্পের ইরান যুদ্ধ থামানোর প্রস্তাব প্রত্যাখ্যান

    আরো সংবাদ পড়ুন

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী

    সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    November 11, 2026

    বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

    November 11, 2026

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    November 11, 2026

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    November 11, 2026

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    November 11, 2026

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    November 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.