Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 01:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম
    আন্তর্জাতিক

    মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম

    মালয়েশিয়ায় ভ্রমণকারীদের বিষয়ে নতুন নিয়ম করে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে বলা হয়েছে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার বিধান কার্যকর করা হবে।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহরের সেকোলা কেবাংসান রামবং পুলাইতে ইমিগ্রেশন বিভাগের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল।

    তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করা এবং মামলা আদালতে না নেওয়ার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, ৯০ দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।

    জরিমানার নতুন কাঠামো:

    ১ থেকে ৩০ দিন অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত। ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত জরিমানা। ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত অবস্থান করলে ২,০০০ রিঙ্গিত জরিমানা। ৯০ দিনের বেশি অবস্থান করলে তদন্ত পত্র খোলা হবে।

    মন্ত্রী জানান, এই পদক্ষেপে বিচারের সময়কাল ১৪ দিন থেকে কমে মাত্র এক দিনে নামিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে অভিবাসন ডিপোতে ভিড়ও কমবে। তবে দুর্ঘটনা, বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের মতো যুক্তিসঙ্গত কারণে দেশে ফিরতে না পারা ব্যক্তিদের জন্য শিথিলতার সুযোগ রাখা হয়েছে।

    এদিকে, ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৩৫ হাজার ২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় দেশব্যাপী ৯ হাজার ৫০০টি অভিযান চালানো হয়, যেখানে ১ লাখ ৫২ হাজার বিদেশিকে চেক করা হয়।

    আটক হওয়া অভিবাসীদের মধ্যে ইন্দোনেশীয়, মিয়ানমার এবং বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ। তাদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র ছাড়াই দেশে প্রবেশ করেছিলেন, কেউ মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছেন, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতির অপব্যবহার করেছেন। এ সময়ের মধ্যে ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে।

    এছাড়া, ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আটকাদেশ, ফেরত পাঠানোর আদেশ এবং বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে।

    মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম
    পূর্ববর্তী খবরভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
    পরবর্তী খবর বৃষ্টিহীন ঢাকায় গরমে অস্বস্তি, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি

    আরো সংবাদ পড়ুন

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

    বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    September 4, 2026

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    September 4, 2026

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.