Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 28 August 2026, 06:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যখন যেখানে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন
    আন্তর্জাতিক

    যখন যেখানে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যখন যেখানে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন

    ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আগামী শুক্রবার (১৫ আগস্ট) রাশিয়ার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বহুল প্রতীক্ষিত ঘোষণায় ট্রাম্প এ তথ্য জানান। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, সমঝোতায় উভয় পক্ষের জন্য লাভজনক কিছু ভূখণ্ড বিনিময় থাকতে পারে। রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘কিছু ভূখণ্ড বিনিময় হবে, যা দুই পক্ষের জন্যই মঙ্গলজনক হবে।’

    ট্রাম্পের ঘোষণার পর ক্রেমলিনও এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। পুতিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, দুই নেতা ‘ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা’ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, ‘এটি স্পষ্টতই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হবে, তবে আমরা এতে সক্রিয় ও উদ্যমীভাবে অংশ নেব।’

    শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা গেলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি জানান, গত কয়েক দিনে তিনি ডজনখানেক দেশের নেতার সঙ্গে কথা বলেছেন এবং তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

    চলতি সপ্তাহে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। উভয় পক্ষের দাবি, ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

    এরপর বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্রেমলিন নিশ্চিত করে যে আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে বসবেন।

    পুতিনের দাবি, লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন—এই চারটি অঞ্চল এবং ২০১৪ সালে দখল করা কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অংশ। যদিও এই চার অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে নেই।

    এর আগে ব্লুমবার্গ জানিয়েছে, মার্কিন ও রুশ কর্মকর্তারা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছেন যা রাশিয়ার দখল করা ভূখণ্ডে মস্কোর নিয়ন্ত্রণ বহাল রাখবে।

    তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ব্লুমবার্গের ওই প্রতিবেদনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। ক্রেমলিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    যখন যেখানে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন
    পূর্ববর্তী খবরভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করে না, প্রশ্ন রিজভীর
    পরবর্তী খবর ঢাবির হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

    সৌদি, তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

    প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

    নেপালের বন্যা: কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    August 28, 2026

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

    August 28, 2026

    বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

    August 28, 2026

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

    August 28, 2026

    সৌদি, তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

    August 28, 2026

    দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী

    August 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.