Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 9 September 2026, 12:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ট্রাম্প
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা ট্রাম্প

    সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নেয়ার পর এবার দেশটি থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা হয়েছে। এর আওতায় প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের কিন্তু নিষেধাজ্ঞার আওতাভুক্ত’ অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। খবর আনাদোলুর।

    ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে সম্মত হয়েছে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত দরে এই তেল বিক্রি করা হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা—উভয় দেশের জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

    ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘এই তেল স্টোরেজ জাহাজে করে সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে এবং বাজারমূল্যে বিক্রি করা হবে। পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ আমি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে দিয়েছি।’

    এ বিষয়ে আরও তথ্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তেল পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছে এবং প্রক্রিয়াও শুরু হয়েছে।

    উল্লেখ্য, ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এসব নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে দেশটি স্বাভাবিকভাবে তেল রপ্তানি করতে পারছে না। ট্রাম্প প্রশাসন এই উদ্যোগকে নিষেধাজ্ঞা বাস্তবায়নের নতুন কৌশল হিসেবে তুলে ধরছে।

    এর আগে গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়। হামলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। একই সময় বিশেষ অভিযানে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচার শুরু হয়েছে, যদিও প্রথম শুনানিতে তারা অভিযোগ অস্বীকার করেছেন।

    ট্রাম্প প্রশাসন এই সামরিক অভিযানকে ‘মনরো নীতির পুনর্বহাল’ এবং মাদক পাচার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে। একই সঙ্গে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

    লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর তথ্য অনুযায়ী, দেশটিতে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে—যা বিশ্বের মোট মজুতের প্রায় এক-পঞ্চমাংশ।

    তবে বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বৈশ্বিক দৈনিক তেল সরবরাহের মাত্র শূন্য দশমিক আট শতাংশ।

    ভেনেজুয়েলার অপরিশোধিত তেল তুলনামূলকভাবে ভারী ও ঘন প্রকৃতির। এ ধরনের তেল উত্তোলন ও পরিশোধনে বাড়তি প্রযুক্তি ও সতর্কতা প্রয়োজন হলেও, এর মাধ্যমে উন্নতমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী জ্বালানি এবং ভারী যন্ত্রপাতির জ্বালানি উৎপাদন সম্ভব।

    বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে নেয়ার এই ঘোষণা শুধু জ্বালানি বাণিজ্যের বিষয় নয়; বরং এটি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

    যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ট্রাম্প
    পূর্ববর্তী খবরজামায়াত আমিরের সঙ্গে ইইউ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    পরবর্তী খবর কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই

    আরো সংবাদ পড়ুন

    বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান

    ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

    মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

    September 9, 2026

    বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান

    September 9, 2026

    ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    September 9, 2026

    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    September 9, 2026

    ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

    September 9, 2026

    দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

    September 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.