Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 3 October 2026, 02:58: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বড় অভিযানে নামছে সৌদি, পারবে কি হুতিদের হটাতে
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বড় অভিযানে নামছে সৌদি, পারবে কি হুতিদের হটাতে

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কOctober 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বড় অভিযানে নামছে সৌদি, পারবে কি হুতিদের হটাতে

    ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখল করতেই রিয়াদ এ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

    বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সৌদি আরবের বিমান হামলা ও তত্ত্বাবধানে ইয়েমেনি বাহিনীর সমন্বয়ে এই অভিযান শুরু হতে পারে।

    প্রস্তুতির সঙ্গে জড়িত পারস্য উপসাগরীয় ও ইয়েমেনি কর্মকর্তা এবং পশ্চিমা কূটনীতিকসহ ছয়টি পৃথক সূত্র নিশ্চিত করেছে, অভিযানের সুনির্দিষ্ট সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি আগামী এক সপ্তাহের মধ্যে কিংবা নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শুরু হতে পারে।

    কূটনৈতিক ও সামরিক সূত্রে জানা গেছে, রিয়াদ বর্তমানে দুটি সম্ভাব্য কৌশল বিবেচনা করছে: কেবল বাব আল-মান্দেব প্রণালি ও তার চারপাশের উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে সুনির্দিষ্ট হামলা এবং একই সঙ্গে আল-বায়দা, মা’রিব, তাইজ এবং আল-জাউফ প্রদেশে সমন্বিত আক্রমণ পরিচালনার কথা ভাবা হচ্ছে।

    অভিযানের পরিধির ওপর নির্ভর করে ইয়েমেনের প্রায় ১ লাখেরও বেশি সেনাকে এই লড়াইয়ে প্রস্তুত করা হতে পারে।

    গত মাসে হুতি বিদ্রোহীরা দ্রুত অগ্রসর হয়ে বাব আল-মান্দেব প্রণালির আন্তর্জাতিক নৌপথের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পশ্চিমা কূটনীতিকদের মতে, এই কৌশলগত পথটি হুতিদের দখলে থাকা অবস্থায় তাদের সঙ্গে নতুন করে কোনো শান্তি আলোচনায় বসতে নারাজ সৌদি আরব। হরমুজ প্রণালি কেন্দ্রিক সংঘাতের কারণে লোহিত সাগর বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

    যুক্তরাষ্ট্র এই অভিযানে সরাসরি অংশ না নিলেও সৌদি আরবকে সামরিক উপদেষ্টা ও লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য উচ্চপর্যায়ের গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। তবে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি বিমান হামলার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধ প্রত্যাখ্যাত হয়েছে।

    অন্যদিকে, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং সামরিক সহায়তা দিচ্ছে। পাকিস্তান সৌদি সীমান্তে প্রতিরক্ষা নিশ্চিত করতে প্রায় ৩০ হাজার থেকে ৪০ হাজার সৈন্য মোতায়েন করেছে। পাশাপাশি এডেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামানের গোলা, ড্রোন ও ড্রোন-বিরোধী প্রযুক্তি ভর্তি চারটি কার্গো বিমান পাঠিয়েছে ইসলামাবাদ।

    অপরদিকে সৌদি আরবের পূর্বে কেনা তুর্কি ড্রোনগুলো ইয়েমেনের আকাশে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে। ফ্রান্সও লোহিত সাগরের বন্দর নগরী ইয়ানবু সুরক্ষায় ডিফেনসিভ সিস্টেম এবং সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে।

    এদিকে গতকাল শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানান, হুতিদের সাম্প্রতিক হামলা মোকাবিলায় আগামী সপ্তাহে রিয়াদে ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর কৌশলগত রাজনৈতিক সংস্থা (এসপিডিসি)-র একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

    পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সমন্বয়ে গঠিত এই ত্রিদেশীয় জোটের এই বৈঠকে সেনা প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

    ইশাক দার আরও জানান, তিনি এ বিষয়ে ইরানের সঙ্গেও কথা বলেছেন। তবে ইরান হুতিদের ওপর তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা সহায়তার কথা অস্বীকার করে সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক আলোচনার পরামর্শ দিয়েছে।

    সামরিক বিশ্লেষকদের মতে, এ অভিযান রিয়াদের জন্য সহজ হবে না। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র‍্যাটনি মন্তব্য করেন, ‘সৌদি আরবের মূল লক্ষ্য হবে ২০১৫ সালের মতো দীর্ঘমেয়াদি সংঘাতের বদলে উপকূলীয় এলাকা থেকে হুতিদের হটিয়ে স্বাভাবিক নৌচলাচল ফিরিয়ে আনা।’

    তবে ইয়েমেন বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আলবাশার মতে, হুতি-বিরোধী ইয়েমেনি গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিভাজন একটি বড় বাধা। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী এবং সৌদি সমর্থিত বাহিনীর মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্ব মাঠপর্যায়ের ঐক্যে ফাটল ধরিয়েছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল ও ইরানের উত্তেজনার প্রেক্ষাপটে লোহিত সাগরে সৌদি আরবের এই নতুন সামরিক উদ্যোগ সমগ্র অঞ্চলের ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

    পারবে কি হুতিদের হটাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বড় অভিযানে নামছে সৌদি
    পূর্ববর্তী খবরঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী
    পরবর্তী খবর দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

    আরো সংবাদ পড়ুন

    ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: ইসহাক দার

    সিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি: ১০ অক্টোবর ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক জেন-জিদের

    বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি

    মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

    ইসরায়েলে বিমান বিধ্বস্ত

    মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা: পাটমন্ত্রী

    October 3, 2026

    ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: ইসহাক দার

    October 3, 2026

    সিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি: ১০ অক্টোবর ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক জেন-জিদের

    October 3, 2026

    অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

    October 3, 2026

    ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

    October 3, 2026

    দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

    October 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.