Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 09:15: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৭
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৭

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কNovember 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৭

    যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।

    বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা এখনো বিমানবন্দরের কাছে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ইউপিএসের তথ্য অনুযায়ী, তিন ইঞ্জিনবিশিষ্ট বিমানটি প্রায় সাড়ে আট ঘণ্টার ফ্লাইটে হাওয়াইয়ের হনোলুলুর উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে তিনজন ক্রু ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলকেওয়াই-এর সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের সময় একটি পাখায় আগুন ধরে যায় এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তা ভয়াবহ অগ্নিগোলকে পরিণত হয়। এছাড়া বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে রানওয়ের বাইরে শিল্পাঞ্চলের কয়েকটি ভবনেও আগুন ধরে যায়। এসময় আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

    মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউপিএস ফ্লাইট ২৯৭৬ বিধ্বস্ত হয়।

    তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বিমানের কোনো ইঞ্জিন দুর্ঘটনার আগে আলাদা হয়ে পড়েছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন, কারণ ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ধাতব টুকরোর ভিডিও প্রমাণ হাতে এসেছে।

    লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে এখনো আগুন জ্বলছে। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে পাঁচ মাইল এলাকার মধ্যে সবাইকে ঘরে অবস্থান করতে নির্দেশ জারি করেছে।

    ইউপিএস জানিয়েছে, এখনো তারা আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া দুর্ঘটনার পর লুইসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

    নিহত ৭ যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে বন্দুক হামলা
    পূর্ববর্তী খবরনিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি
    পরবর্তী খবর জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

    আরো সংবাদ পড়ুন

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.