Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 13 September 2026, 09:06: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে ‘বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান’ এফ-৩৫ বিধ্বস্ত
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ‘বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান’ এফ-৩৫ বিধ্বস্ত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 1, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পসের ঘাঁটিতে একটি অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

    শুক্রবার (৩১ জুলাই) বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। এর ফলে আকাশে ধোঁয়া উড়তে থাকে যা বহু মাইল দূর থেকেও দেখা যায়।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, একক আসনের এফ-৩৫বি লাইটনিং-২ যুদ্ধবিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় সময় এদিন সকাল ১০টার ঠিক আগে রানওয়ের কিছুটা সামনে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি।

    দুর্ঘটনার পর বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতিতে জানায়, পাইলট বিমান থেকে বের হয়ে আসার পর তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। তার অবস্থা স্থিতিশীল এবং তার আঘাত প্রাণঘাতী নয়।

    বিমানবন্দরের অগ্নিনির্বাপণকর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ধ্বংসাবশেষে ফায়ারফাইটিং ফোম ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে পড়া ঘাসের আগুনও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

    লাইভএটিসি ডটনেটের রেকর্ড করা অডিওতে মিরামার বিমানঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের একজন কর্মকর্তাকে অগ্নিনির্বাপণকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘এফ-৩৫ বিমানটি রানওয়ের কিছুটা আগেই বিধ্বস্ত হয়েছে। মনে হচ্ছে প্যারাসুটটি খুলে গিয়েছে এবং একজন পাইলট বেরিয়ে এসেছেন।’

    বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামরিক বিমানের দুর্ঘটনার তদন্ত সাধারণত সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষই করে থাকে। এর বিপরীতে বেসামরিক বিমানের দুর্ঘটনা তদন্ত করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

    যুক্তরাষ্ট্রে ‘বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান’ এফ-৩৫ বিধ্বস্ত
    পূর্ববর্তী খবরখুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
    পরবর্তী খবর দুপুরের মধ্যে ৭ অঞ্চেলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

    আরো সংবাদ পড়ুন

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    September 12, 2026

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    September 12, 2026

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    September 12, 2026

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    September 12, 2026

    দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    September 12, 2026

    কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.