Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 12 November 2026, 11:32: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা

    ক্রমেই ফিকে হয়ে আসছে বিশ্ববাসীর অ্যামেরিকান ড্রিম। আর এতে একের পর এক পেরেক ঠুকছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ভিসা স্থগিত হলেও সাধারণ ভিসাতে প্রভাব পরবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সরকারের বিষয়টি খতিয়ে দেখা দরকার। কারণ এর সাথে জড়িত দেশের অর্থনীতি।

    পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ৫৯ হাজার ২৫৪ জন। এর মধ্যে ১৪ হাজার ৫৮০টি ছিল ইমিগ্রেন্ট ভিসা। আগের বছরগুলোতে এই সংখ্যা ছিল—২০২২ সালে ১০ হাজার ২০০, ২০২১ সালে ৬ হাজার ১৮০ এবং ২০২০ সালে ৯ হাজারের বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আইনগতভাবে স্থায়ী বসবাসের অনুমোদন পান।

    কিন্তু সম্প্রতি ৭৫টি দেশের অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিতের যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছে তাতে মার্কিন মুল্লুকে স্থায়ী হওয়ার আশা অনেকটাই ফিকে হওয়ার পথে।

    আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসির মতে এখনই সরকারের উচিত বিষয়টি খুঁটিনাটি খতিয়ে দেখা। চ্যানেল 24-কে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যে যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, সেটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া জরুরি।

    তিনি উল্লেখ করেন, ৭৫টি দেশের তালিকায় ভারতের নাম নেই, এমনকি ভিসা বন্ড আরোপের ক্ষেত্রেও ভারত ও পাকিস্তান বাদ পড়েছে। এতে বাংলাদেশের নিজেদের দুর্বলতা খুঁজে দেখার প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।

    তবে অবশ্য ট্রাম্পের এ সিদ্ধান্ত না ঘাবড়ানোর পরামর্শ দিয়ে মার্কিন অভিবাসন আইন বিশেষজ্ঞ রাজু মহাজন বলছেন, এর মাধ্যমে জট খুলতে পারে নিয়মিত ভিসাসহ অন্যান্য ভিসার।

    তিনি আরও বলেন, ইমিগ্রেন্ট ভিসা স্থগিত থাকায় দূতাবাসের ওপর চাপ কমবে। ইমিগ্রেন্ট ভিসা স্থগিত থাকায় দূতাবাসের ওপর চাপ কমবে, ফলে নন-ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হতে পারে।

    রাজু মহাজন বলেন, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট বেস যে ভিসাগুলি আছে—যেমন এফওয়ান, ওওয়ান, এলওয়ান, জেওয়ান, বিওয়ান-বিটু—এই ক্যাটাগরির আবেদনগুলো তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারে।

    উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। গত বছর মোট প্রবাসী আয়ের প্রায় ১১ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের কাছ থেকে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

     

    যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা
    পূর্ববর্তী খবরসিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
    পরবর্তী খবর জিম ছাড়াই যেভাবে ১৮ কেজি ওজন কমালেন আমির খান

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.