Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 17 November 2026, 11:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
    আন্তর্জাতিক

    যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। গত কাল ৪ অক্টোবর রোববার পদত্যাগ করেছেন তিনি। আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকনেজাদ ‘ব্যক্তিগত’ কারণে পদত্যাগ করেছেন এবং এখন থেকে ইরানের ভারপ্রাপ্ত তেলমন্ত্রী মন্ত্রণালয় সামলাবেন হামিদ বোভার্দ।

    মন্ত্রণালয়ের দায়িত্বলাভের আগ পর্যন্ত ইরানের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলনকারী কোম্পানি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ছিলেন হামিদ বোভার্দ। ইরানের প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকনেজাদকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মন্ত্রী নিজের সিদ্ধান্তে অনড় থাকায় প্রেসিডেন্ট তা মেনে নেন। তবে অব্যাহতি দেওয়ার পূর্বে পেজেশকিয়ানের ইরানের জাতীয় জ্বালানি খাতের উন্নয়নে পাকনেজাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা।

    ইরানের তেল মন্ত্রীর পদত্যাগের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর আগে বিশ্বের মোট তেল ও এলএনজি (LNG)-র এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হতো।

    তারপর থেকেই তেহরান বাণিজ্যিক জাহাজগুলোর জন্য এই জলপথটি অবরুদ্ধ করে রেখেছে এবং অননুমোদিতভাবে চলাচলের অভিযোগে বিভিন্ন জাহাজকে ক্রমাগত লক্ষ্যবস্তু বানাচ্ছে। অন্যদিকে, তেহরানকে তেল রপ্তানি থেকে বিরত রাখার লক্ষ্যে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে।

    পদত্যাগের আগে যা বলেছিলেন পাকনেজাদ

    রয়টার্সের তথ্যমতে, পদত্যাগের খবর প্রকাশের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে পাকনেজাদের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়। সেখানে তিনি বলেছিলেন, “আমরা যে তেল বিক্রি করেছি তার অর্থ বা আয় এখনও আসছে এবং ঈশ্বরের ইচ্ছায় তা অব্যাহত থাকবে।” কনেজাদ ২০২৪ সালের আগস্ট মাস থেকে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

    গত মাসে ‘ইরান ইন্টারন্যাশনাল’ তেল মন্ত্রণালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দুটি গোপন নথির বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ঋণগ্রস্ত চারজন ট্রাস্টির কাছে বড় আকারের তেলের চালান বাকিতে এবং বিপুল মূল্যছাড়ের বিনিময়ে বরাদ্দ করা হয়েছিল। প্রতিবেদনে মোহাম্মদ জাভাদ বাভান্দের নাম উল্লেখ করা হয়, যাকে পাকনেজাদ তেল বাণিজ্য তদারকির জন্য বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মধ্যস্থতাকারীদের একটি নতুন নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছিলেন।

    উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধের গত সাত মাসে ইরানের অর্থনীতি ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। আমেরিকার নৌ-অবরোধ এবং কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটি আন্তর্জাতিক বাজারে তাদের তেলের মজুদ বিক্রি করতে হিমশিম খাচ্ছে।

    যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
    পূর্ববর্তী খবরবিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী
    পরবর্তী খবর বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান নিকি হ্যালির

    ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

    আগ্রাসন চালাতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে: ইরান

    ইরানের হুমকি ‘চিরতরে’ নির্মূলের সময় এসেছে: নেতানিয়াহু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    ডিবির কাছে হস্তান্তর করা হলো সাঈদ খোকনকে

    November 17, 2026

    সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

    November 17, 2026

    নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

    November 17, 2026

    ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি

    November 17, 2026

    রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় মঙ্গলবার

    November 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.