Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 23 June 2026, 05:56: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুদ্ধে নিজেকে শেষ করেছেন প্রায় ৫০ ইসরায়েলি সেনা
    আন্তর্জাতিক

    যুদ্ধে নিজেকে শেষ করেছেন প্রায় ৫০ ইসরায়েলি সেনা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 31, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুদ্ধে নিজেকে শেষ করেছেন প্রায় ৫০ ইসরায়েলি সেনা

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এই যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ জুলাই) ইসরায়েলি দৈনিক হারেৎজ এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।

    এতে আরও বলা হয়, ২০২৩ সালে মোট ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে ৭ জন গাজা যুদ্ধ শুরুর পরপরই নিজেদের জীবন শেষ করেন। আর ২০২৪ সালের শুরু থেকে জুলাই পর্যন্ত আরও ২৪ জন সেনা আত্মহত্যা করেছেন। সামগ্রিকভাবে যুদ্ধকালীন সময়ে প্রায় ৫০ সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন।

    হারেৎজের প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য সেবায় ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মনোরোগ চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং সমাজকর্মীদের সংকট এতটাই প্রকট যে, যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বহু সেনা বা দায়িত্বরত সদস্য সময়মতো চিকিৎসা পাচ্ছেন না।

    যেসব ইউনিট ‘নিহত সেনাদের মরদেহ শনাক্তে’ কাজ করে, সেখানকার সদস্যদের মধ্যে মানসিক ট্রমা এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক বেশি। সেনাবাহিনীর তথ্যমতে, প্রতি মাসেই শত শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে পুনর্বাসন শাখায় ভর্তি করাতে হচ্ছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত এবং ছয় হাজার ১৩৪ জন আহত হয়েছেন। তবে দেশটির অভ্যন্তরীণ মহলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপনের অভিযোগ রয়েছে। অনেক পরিবার দাবি করছে, নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি।

    ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল ৬০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সামরিক তাণ্ডবের ফলে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে এবং তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।

    গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকার ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি।

    যুদ্ধে নিজেকে শেষ করেছেন প্রায় ৫০ ইসরায়েলি সেনা
    পূর্ববর্তী খবরমিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা
    পরবর্তী খবর আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

    আরো সংবাদ পড়ুন

    ইরানের জব্দ করা সম্পদ নিয়ে যে বার্তা দিলেন ভ্যান্স

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩

    সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে: খাজা আসিফ

    পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

    হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প

    ইসরায়েলকে আইআরজিসির ফোর্স প্রধানের কড়া হুঁশিয়ারি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মেসির রেকর্ডময় ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    June 23, 2026

    অসাধারণ গোল, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন মেসির

    June 22, 2026

    লিওনেল মেসির পেনাল্টি মিস

    June 22, 2026

    অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

    June 22, 2026

    রাজধানীতে ভূমিকম্প অনুভূত

    June 22, 2026

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    June 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.