Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 11 September 2026, 01:37: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প

    ভূখণ্ড ছাড়ের মাধ্যমে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ নভেম্বর) তিনি এ লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্টের উদ্দেশে বলেছেন, কিয়েভকে এটি পছন্দ করতে হবে। খবর এএফপির।

    ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাড়া দেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাকে এটা পছন্দ করতে হবে, তিনি যদি তা পছন্দ না করেন তবে তাকে কেবল যুদ্ধই চালিয়ে যেতে হবে।’

    ওভাল অফিসে নিউইয়ের্কের ভবিষ্যৎ মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথার সময় ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘একভাবে বলা যায় তিনি এই পরিকল্পনাকে গ্রহণ করতে যাচ্ছেন।’

    শুক্রবার এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন পরিকল্পনা ফিরিয়ে দিয়ে বলেন, ২৮ দফার এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিনি তার দেশের সঙ্গে ‘বেঈমানি’ করতে পারবেন না। তার ভাষায় এই পরিকল্পনা পুরোপুরি রাশিয়ার পক্ষে গেছে।

    এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনা গ্রহণে ২৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। ওই দিনটিতে যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে’র ছুটি থাকে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব ও পরিকল্পনা নিয়ে ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার কাছে বেশ কয়েকটি সময়সীমা রয়েছে। যদি সবকিছু ভালোভাবে এগোয় তবে আপনি সময়সীমা বাড়াতে পারেন। তবে আমি মনে করি আগামী বৃহস্পতিবারই হচ্ছে সঠিক সময়।’

    মার্কিন পরিকল্পনা অনুসারে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তার পূর্বাঞ্চলীয় বেশ অনেকটা ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে এবং তাদের সামরিক বাহিনীর আকার ছোট করে আনতে হবে।

    এছাড়া, কিয়েভ ন্যাটো জোটে অন্তর্ভূক্ত হতে পারবে না, পাশাপাশি পশ্চিমা শান্তিরক্ষীরা ইউক্রেনে প্রবেশ করতে পারবে না- এরকম বিষয়গুলোও রয়েছে পরিকল্পনায়। তবে কিয়েভ বরাবর পশ্চিমা দেশের শান্তিরক্ষী মোতায়েনের দাবি জানিয়ে আসছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি যুদ্ধ চলতে থাকে তবে ইউক্রেনের জনগণ তাদের ভূখণ্ড হারাতেই থাকবে। তারচেয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অনুসারে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়াই ভালো হবে। তিনি আরও বলেন, ইউক্রেনের সৈন্যরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় চার বছর ধরে চলতে থাকা এই যুদ্ধের কারণে যথেষ্ট শাস্তি পেয়েছেন মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ সত্যিকার অর্থে একদিনের যুদ্ধ হওয়া উচিত ছিল।’

    যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন
    পরবর্তী খবর ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

    আরো সংবাদ পড়ুন

    বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু

    ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

    যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

    জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য: মীর শাহে আলম

    উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

    হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

    September 11, 2026

    টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম

    September 11, 2026

    বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু

    September 11, 2026

    ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

    September 11, 2026

    দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর

    September 11, 2026

    রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    September 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.