Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 3 September 2026, 03:28: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    আন্তর্জাতিক

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

    ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক বোমাবর্ষণের পর দেশটিতে আবারও যেকোনো মুহূর্তে নতুন করে হামলা চালানোর জন্য ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ( ২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই স্পষ্ট ঘোষণা দেন।

    ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, গত রাতে আমরা তাদের রাডার ব্যবস্থার চেয়েও অনেক বেশি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছি। সেটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী একটি আক্রমণ ছিল। আমরা যেকোনো সময় এবং যখনই চাইব, ইরানে আবারও অনুরূপ বড় ধরনের হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।

    ইরানের ওপর চলমান সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালির ওপর ওয়াশিংটনের সার্বভৌমত্ব দাবি করে জলসীমাটির নাম বদলে নিজের নামে ট্রাম্প প্রণালি রাখার বিতর্কিত প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এখন যেহেতু এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, আমাদের কি হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালি রাখা উচিত নয়।

    আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি উত্তপ্ত হবে! পরবর্তীতে হোয়াইট হাউসের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডল থেকেও উপসাগরীয় অঞ্চলের একটি পরিবর্তিত মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে আন্তর্জাতিক এই সমুদ্রপথকে ট্রাম্প প্রণালি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    এর আগে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মেক্সিকো উপসাগরকে গালফ অব আমেরিকা এবং কানাডা সংলগ্ন লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ নামকরণের নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। এবার আন্তর্জাতিক সমুদ্রসীমাকেও ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে প্রমাণের চেষ্টা চালাচ্ছেন তিনি।

    বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া কৌশলগত এই সমুদ্রপথে দীর্ঘ ছয় মাস ধরে চলা সংঘাত ও আকাশছোঁয়া তেলের দামের কারণে নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দেশেই রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    পূর্ববর্তী খবর২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
    পরবর্তী খবর গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: গুরুত্ব পেল জনগণকেন্দ্রিক সম্পর্ক

    স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    September 3, 2026

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    September 3, 2026

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 3, 2026

    ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

    September 3, 2026

    ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

    September 3, 2026

    গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

    September 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.