Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 04:56: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩
    আন্তর্জাতিক

    লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩

    দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

    লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপকূলীয় শহর সিডনের উপকণ্ঠে আইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিংয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) ড্রোন হামলা চালানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

    ইসরায়েল জানিয়েছে, তারা শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ প্রাঙ্গণে কর্মরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বলেছি আমাদের উত্তর সীমান্তে কোনো হুমকি সহ্য করব না। এই অঞ্চলে হামাস পা রেখেছে। আমরা লেবাননে পা রাখার জন্য হামাসের প্রচেষ্টা ও আমাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ উপাদানগুলোকে নির্মূল করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখব।’

    তবে হামাস ইসরায়েলের এই দাবি অস্বীকার করে এটিকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছে। হামাস জোর দিয়ে বলেছে, লেবাননের শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইহুদিবাদী বোমা হামলা আমাদের নিরীহ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বর্বর আগ্রাসন।’

    এর আগে মঙ্গলবার লেবানন বলেছিল, দেশের দক্ষিণে অন্যত্র গাড়িতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে।

    ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননে হামাসসহ ফিলিস্তিনি দলগুলোর বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬৯ হাজার ৪৮৩ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন।

    ইসরায়েলি হামলায় লেবাননে চার হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

    ২০২৪ সালের নভেম্বরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি হয়। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ২৭০ জনেরও বেশি মানুষ নিহত ও প্রায় ৮৫০ জন আহত হয়েছেন।

    লেবাননের রাজনৈতিক বিশ্লেষক করিম এমিল বিতার আল-জাজিরাকে বলেছেন, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে এবং তারা চুক্তির শর্তাবলি শেষ পর্যন্ত পালন করেনি।

    নিহত ১৩ লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা
    পূর্ববর্তী খবরআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    পরবর্তী খবর ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র এখন সৌদি আরব

    আরো সংবাদ পড়ুন

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

    ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’ বাতিল করল ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    July 15, 2026

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    July 15, 2026

    পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 15, 2026

    নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    July 15, 2026

    বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 15, 2026

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.