Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 11:30: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » শান্তি চুক্তির প্রথম ধাপে একমত ইসরায়েল ও হামাস
    আন্তর্জাতিক

    শান্তি চুক্তির প্রথম ধাপে একমত ইসরায়েল ও হামাস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট

    যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফায় ইসরায়েল ও হামাস রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    বুধবার (৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এ তথ্য জানান বলে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, শান্তি চুক্তির অর্থ হল খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।

    ট্রাম্প জানান, চুক্তিতে পৌঁছানো গেলে সেটার ঘোষণা দিতে সপ্তাহান্তে তিনি মিসর সফরে যাবেন। আগামী শনিবার নাগাদ তিনি মিসরের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে পারেন।

    আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় বুধবার একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখন ওই কক্ষে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের হাতে মার্কো রুবিও একটি চিরকুট (নোট) ধরিয়ে দেন। ট্রাম্প চিরকুটটি পড়েন। এরপর ট্রাম্প চিরকুটে কী লেখা রয়েছে, সেটা সবাইকে জানান।

    ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাত্রই আমাকে একটি নোট দিলেন। আমরা মধ্যপ্রাচ্যে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তাঁদের খুব শীঘ্রই আমাকে প্রয়োজন হবে। মধ্যপ্রাচ্যের কিছু সমস্যা সমাধানের চেষ্টা করার জন্য আমাকে এখনই যেতে হবে।

    এদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে আগামী শুক্রবার সকালে পূর্বনির্ধারিত বার্ষিক স্বাস্থ্যপরীক্ষায় অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি মিসরে যেতে পারেন।

    এর আগে, গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। ইসরায়েল ও হামাস দুই পক্ষই ট্রাম্পের পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

    মিসরে তৃতীয় দিনের মতো সেই আলোচনা হয় বুধবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করেন। এদিন আলোচনায় যোগ দেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মধ্যস্থতাকারীরা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।

    এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২১৯ জন নিহত হন। জিম্মি করা হয় ২৫১ জনকে। তাঁদের মধ্যে ৪৭ জন এখনো জিম্মি। এর মধ্যে ২৫ জন আর বেঁচে নেই বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

    অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হন। তাঁদের মধ্যে ২০ হাজার ১৭৯টি শিশু।

    শান্তি চুক্তির প্রথম ধাপে একমত ইসরায়েল ও হামাস
    পূর্ববর্তী খবরওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
    পরবর্তী খবর শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা প্রধান উপদেষ্টার

    আরো সংবাদ পড়ুন

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    পশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

    সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

    যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, ফিরিয়ে দিল ইরান

    নয়াদিল্লিতে বিক্ষোভ: শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ

    July 24, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

    July 24, 2026

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    July 24, 2026

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    July 24, 2026

    পশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    July 24, 2026

    শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

    July 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.