Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 23 October 2026, 03:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » সৌদি আরবে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী
    আন্তর্জাতিক

    সৌদি আরবে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ওমরাহযাত্রী

    পবিত্র ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী। সৌদির বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলার পর ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় মক্কা ও মদিনায় আটকা পড়েছেন তারা। তাদের দ্রুত দেশে ফেরাতে কাজ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সৌদির বিমানবন্দরের অবকাঠামোতে হামলার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পর আটকে পড়া ওমরাহযাত্রীদের ভারতে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটকে পড়া ওমরাহযাত্রীদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়েইসি মক্কা ও মদিনায় হাজারো ভারতীয় ওমরাহযাত্রীর আটকে পড়ার বিষয়টি সামনে আনেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ওয়েইসি বলেন, ‘ভারতের চার হাজার ওমরাহযাত্রী মক্কা ও মদিনায় আটকা পড়েছেন। তারা ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু এসব বিমান সংস্থা ফ্লাইট বাতিল করায় তারা সেখানে আটকে আছেন।’

    এমন অবস্থায় ওমরাহযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বড় উড়োজাহাজ চালানোর অনুমতি দিতে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর প্রতি আহ্বান জানান ওয়েইসি। এছাড়া বিকল্প হিসেবে তাদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করারও অনুরোধ করেন তিনি।

    এর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বিভিন্ন ফ্লাইটে প্রায় ৩ হাজার আটকে পড়া ওমরাহযাত্রী ভারতে ফিরেছেন। এর বাইরে নিয়মিত ফ্লাইটে ওমরাহ শেষে দেশে ফিরেছেন আরও ১০ হাজারের বেশি যাত্রী। এছাড়া সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য চালু করা নিয়ন্ত্রণকক্ষগুলোর যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    প্রসঙ্গত, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচলের সময়সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটে। আর এরই জেরে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।

    সৌদি আরবে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী
    পূর্ববর্তী খবরটানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম
    পরবর্তী খবর আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

    আরো সংবাদ পড়ুন

    নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান

    তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

    ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে

    জাতিসংঘের শীর্ষ পদে আমিরাতের চমক, প্রার্থী হলেন লানা নুসেইবেহ

    সৌদির দাম্মাম বিমানবন্দরে নিহত বেড়ে দুই, একজন ভারতীয় অপরজন সৌদির

    যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর

    October 23, 2026

    আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

    October 23, 2026

    নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান

    October 23, 2026

    আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

    October 23, 2026

    সৌদি আরবে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

    October 23, 2026

    টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম

    October 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.