Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 14 October 2026, 03:33: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী
    আন্তর্জাতিক

    সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাকিস্তানের ধর্মমন্ত্রী

    সৌদি আরবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় বেসামরিক অবকাঠামো ও ওমরাহযাত্রীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ। তিনি বলেছেন, সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নিজেদের নিরাপত্তার অংশ হিসেবে দেখে পাকিস্তান।

    সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেয়ার পর আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সরদার মুহাম্মদ ইউসুফ। সৌদি আরবের প্রতি সংহতি জানাতে পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দলের নেতা ও সংসদ সদস্যরা ওই সংবাদ সম্মেলনে অংশ নেন।

    ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি মিলিশিয়াদের সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও তেল অবকাঠামোয় একাধিক হামলার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তানের ধর্মমন্ত্রী। এর আগে গত রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

    আরব নিউজকে ইউসুফ বলেন, পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা থেকে আলাদা করে দেখে না ইসলামাবাদ। মন্ত্রী বলেন, ‘যে-ই সৌদি আরবে হামলা চালাক, আমরা সেটিকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করি। মুসলমানদের শক্তি দুর্বল করার উদ্দেশ্যে হারামাইন শরিফাইন (দুই পবিত্র মসজিদ) এবং হিজাজে মুকাদ্দাস (মক্কা ও মদিনা) লক্ষ্য করে হামলা কোনো মুসলমানই সহ্য করতে পারেন না।’

    পাকিস্তান সৌদি আরবকে সহায়তা করতে বাস্তব পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ইউসুফ। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।

    ইউসুফ বলেন, ‘পাকিস্তান বাস্তব পদক্ষেপের মাধ্যমেও সৌদি আরবের প্রতি সমর্থন প্রমাণ করেছে। এ জন্য তারা সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং ইনশা আল্লাহ, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।’

    গত বছর পাকিস্তান ও সৌদি আরব দ্বিপক্ষীয় কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। আর গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। এসব প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

    সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের লক্ষ্য করে হুতিদের হামলারও নিন্দা জানান পাকিস্তানের ধর্মমন্ত্রী। তিনি বলেন, এসব যাত্রী কারও জন্য কোনো হুমকি ছিলেন না। ইউসুফ বলেন, ‘ওমরাহযাত্রীদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।’

    তিনি আরও বলেন, ‘দেখুন, মুসলমান হিসেবে এটি আমাদের বিশ্বাসের অংশ। যারা ওমরাহ বা হজ পালন করতে যান, তারা নিজেদের পাপের ক্ষমা চাইতে যান। তারা কারও সঙ্গে লড়াই করতে বা কাউকে আক্রমণ করতে যান না।’

    ইউসুফ বলেন, সৌদি আরবের বিষয়ে পাকিস্তানের সরকারের অবস্থানের প্রতি দেশটির রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাচ্ছে। তিনি বলেন, ‘সময় এলে সারা বিশ্বের মুসলমান এবং বিশেষ করে পাকিস্তানের জনগণ সৌদি আরবের পবিত্রতা রক্ষায় জীবন ও সম্পদ উৎসর্গ করতে পুরোপুরি প্রস্তুত।’

    তিনি আরও বলেন, ‘সৌদি আরবের সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে নেয়া সব পদক্ষেপকে আমরা পূর্ণ সমর্থন জানাই।’ সংবাদ সম্মেলনে পাকিস্তানের ধর্মীয় নেতারা ও সংসদ সদস্যরাও হামলার নিন্দা জানান। সৌদি আরব এবং ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষায় মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।

    সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী
    পূর্ববর্তী খবরশিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির
    পরবর্তী খবর আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’

    আরো সংবাদ পড়ুন

    আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’

    বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

    ইরান চুক্তি চাইলেও কীভাবে করতে হবে তা জানে না: ট্রাম্প

    টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

    আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    October 14, 2026

    প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ: জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি

    October 14, 2026

    আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’

    October 14, 2026

    সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

    October 14, 2026

    শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

    October 14, 2026

    যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

    October 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.