Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 01:21: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » হঠাৎ জাপানের ওপর চটলেন ট্রাম্প, দিলেন ‘কঠিন’ হুমকি! 
    আন্তর্জাতিক

    হঠাৎ জাপানের ওপর চটলেন ট্রাম্প, দিলেন ‘কঠিন’ হুমকি! 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হঠাৎ জাপানের ওপর চটলেন ট্রাম্প, দিলেন ‘কঠিন’ হুমকি! 

    নিজের কৃষকদের ক্ষতি হতে পারে, এমন কোনও চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে না বলে ঘোষণা দিয়েছেন জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি। বিষয়টি সামনে আসতে না আসতেই বেশ ক্ষিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; দিয়েছেন বড় ধরনের শুল্ক আরোপের হুমকি।

    ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।
    গত ২ এপ্রিল ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডে-এর অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার চেয়ে এটি অনেক বেশি হবে।

    পরবর্তীতে বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর এই শুল্ক ৯০ দিনের জন্য ১০ শতাংশে নামিয়ে এনেছিলেন ট্রাম্প, যেন ওয়াশিংটনের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করার জন্য সময় পায় তারা। এই সময়সীমা আগামী ৯ জুলাই শেষ হওয়ার কথা এবং ট্রাম্প বলেছেন যে সময়সীমা আর বাড়ানোর কথা ভাবছেন না তিনি। একইসঙ্গে বাকি কয়েকদিনের মধ্যে টোকিওর সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করে চলেছেন ট্রাম্প।

    মঙ্গলবার (১ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা জাপানের সঙ্গে লেনদেন করেছি। আমি নিশ্চিত নই যে আমরা কোনো চুক্তি করতে যাচ্ছি কি না। আমার সন্দেহ আছে।

    এদিকে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জাপান। জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন, তা আমরা জানি। কিন্তু মার্কিন সরকারি কর্মকর্তাদের প্রতিটি মন্তব্যের ওপর আমরা মন্তব্য করি না।

    অন্যান্য অনেক দেশের মতো জাপানের বেশিরভাগ রপ্তানি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ শুল্কের সম্মুখীন। জাপানি যানবাহন এবং যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ আমদানি করও রয়েছে। অন্যদিকে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর আরোপ করা হয় ৫০ শতাংশ শুল্ক।

    এর আগে, মঙ্গলবার জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছিলেন যে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার জন্য তিনি এমন কোনো ছাড় দেবেন না যা তার দেশের কৃষকদের ক্ষতি করতে পারে।

    হঠাৎ জাপানের ওপর চটলেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরচিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের পরীক্ষা ১৮ জুলাই
    পরবর্তী খবর বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষককে কিনল আর্সেনাল

    আরো সংবাদ পড়ুন

    হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

    বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

    ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.