Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 08:28: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না: ট্রাম্প
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালি ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে। এমনকি ন্যাটোর সদস্যরাষ্ট্ররা যদি এগিয়ে না ও আসে— সেক্ষেত্রেও অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালীকে ইরানের অবরোধ থেকে ‘উদ্ধার করা’ সম্ভব হবে।

    গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলে প্রচণ্ড হামলা চালাচ্ছি। মূলত উপকূল আর জলভাগ নিয়েই এই হামলা। এবং এতে খুব বেশি সময় লাগবে না।”

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধার পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়— হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদেশগুলোর জাহাজ চলাচল করলে সেসব জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৭ দিনে হরমুজ ১২টিরও বেশি জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা।

    নিরাপত্তা সংকটের কারণে স্বাভাবিকভাবেই হরমুজ দিয়ে জাহাজ চলাচল কমে গেছে এবং তার প্রভাবে বাজারে বাড়ছে জ্বালানি তেল-গ্যাসের দাম। হরমুজ প্রণালিতে ইরানি অবরোধে অবসানের জন্য সেখানে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন ট্রাম্প এবং কয়েক দিন আগে হরমুজে যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর জন্য মিত্র দেশগুলোকে আহ্বান জানান। তবে মিত্ররা তার এ আহ্বান প্রত্যাখ্যান করে।

    তবে সিএনএনকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তবে ইউরোপ এবং এশীয় মিত্ররা সাড়া না দিলেও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তার আহ্বানে সাড়া দিয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রশংসা করে তিনি বলেছেন, “ উল্লেখ করে ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইসরায়েল— তারা অসাধারন। ইতোমধ্যেই তারা আমাদের খুব সহযোগিতা করেছে।”
    উল্লেখ্য, হরমুজ প্রণালী সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

    গতকাল মঙ্গলবার হরমুজ প্রণালির তীরে ব্যাপক বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এতে হরমুজ প্রণালি এলকায় ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

    হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না: ট্রাম্প
    পূর্ববর্তী খবরবগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯
    পরবর্তী খবর ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    November 6, 2026

    শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 6, 2026

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    November 6, 2026

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    November 6, 2026

    বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    November 6, 2026

    বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.