Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 05:52: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » হরমুজ প্রণালী থেকে তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে ইরান
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালী থেকে তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে ইরান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হরমুজ প্রণালী থেকে তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে ইরান

    ইরানের উপকূলীয় এলাকার কাছাকাছি হরমুজ প্রণালী থেকে তেলবাহী একটি বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই ট্যাংকার আটকের তথ্য নিশ্চিত করেছে তেহরান।

    ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইরানের উপকূলের কাছাকাছি উপসাগর থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে তেহরান। এর এক দিন আগে, বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা ইরান উপকূলে বাণিজ্যিক ট্যাংকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছিল।

    এক বিবৃতিতে আইআরজিসি বলছে, ‌‌‘‘শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় বিচারিক কর্তৃপক্ষ ‘তালারা’ নামের মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারের কার্গো জব্দের নির্দেশ দিয়েছে। পরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর একটি শাখা ওই ট্যাংকারের গতিবিধি নজরদারির পর জব্দ করেছে।’’

    বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অনুমোদনবিহীন পণ্য বহন করে আইন লঙ্ঘন করেছে ওই ট্যাংকার। প্রায় ৩০ হাজার টন পেট্রোকেমিক্যাল পণ্য বহনকারী ট্যাংকারটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।’’

    সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে যাত্রা শুরুর পর হরমুজ প্রণালী হয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল ট্যাংকারটি। পরে ওই এলাকায় তিনটি ছোট নৌকা ট্যাংকারটির কাছে আসে এবং ‘হঠাৎ পথ পরিবর্তনে’ বাধ্য করে।

    এর আগে, ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন নৌবাহিনী বলেছিল, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বলেছে, বেশির ভাগ ক্ষেত্রে বাণিজ্যিক ট্যাংকার ও জাহাজ আন্তর্জাতিক জলসীমায় বাধাহীন চলাচল করে থাকে।

    তবে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে এর আগেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে।

    গত বছর সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েল হামলা চালিয়েছে অভিযোগ করে রেভল্যুশনারি গার্ড হরমুজ প্রণালী থেকে একটি কনটেইনার জাহাজ জব্দ করেছিল। ওই সময় তেহরান বলেছিল, জব্দকৃত বাণিজ্যিক জাহাজটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে।

    হরমুজ প্রণালী থেকে তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে ইরান
    পূর্ববর্তী খবরআমি ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
    পরবর্তী খবর ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু

    আরো সংবাদ পড়ুন

    যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান

    ‘অভিভাবক’ হিসেবে হরমুজ থেকে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    হরমুজে ট্রাম্পের ২০% ফি নেওয়ার পরিকল্পনা ‘জলদস্যুতা’: লুলা

    ইরানে একের পর এক মার্কিন হামলা

    জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল

    ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে সংযমের আহ্বান পাকিস্তানের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    July 15, 2026

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.