Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 11:40: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আগামী সপ্তাহেই হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক
    আন্তর্জাতিক

    আগামী সপ্তাহেই হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আগামী সপ্তাহেই হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ অবসানে চাপ সৃষ্টির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে, যার আওতায় চীনকেও অন্তর্ভুক্ত করা হতে পারে।

    এ ধরনের মুখোমুখি বৈঠক হবে ২০২১ সালের জুনে জেনেভায় জো বাইডেন ও পুতিনের বৈঠকের পর প্রথমবারের মতো কোনো মার্কিন ও রুশ প্রেসিডেন্টের দেখা হওয়া। ওই বৈঠকের প্রায় আট মাস পর ইউক্রেনে সর্ববৃহৎ হামলা চালায় রাশিয়া, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সামরিক আগ্রাসন হিসেবে বিবেচিত। পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ২০১৯ সালের ডিসেম্বরের পর আর কোনো বৈঠক হয়নি। বরং দুজনই প্রকাশ্যে একে অপরের প্রতি তাদের বিরূপ মনোভাবের ইঙ্গিত দিয়ে থাকেন।

    দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেছেন, তিনি প্রথমে পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং পরে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে পুতিন ও জেলেনস্কি উভয়ই উপস্থিত থাকবেন। “খুব শিগগিরই একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে,” সাংবাদিকদের বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, “রাশিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয় রাষ্ট্রপ্রধানের সঙ্গেই আলোচনার জন্য উন্মুক্ত।”

    বুধবার (৭ আগস্ট) পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যা নিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ বলেন, এতে “উল্লেখযোগ্য অগ্রগতি” হয়েছে। যদিও পরে তিনি বলেছিলেন যে তিনি এটিকে কোন অগ্রগতি বলবেন না। ক্রেমলিনের এক উপদেষ্টাও বৈঠককে “গঠনমূলক ও কার্যকর” হিসেবে অভিহিত করেন।

    এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে চলছে যখন ট্রাম্প রাশিয়াকে শান্তিচুক্তির জন্য দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে রাজি না হলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    আগামী সপ্তাহেই হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক
    পূর্ববর্তী খবরঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরম অনুভূতি
    পরবর্তী খবর গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল অন্তত ২৫ জনের

    আরো সংবাদ পড়ুন

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    November 14, 2026

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    November 14, 2026

    আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

    November 14, 2026

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    November 14, 2026

    দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

    November 14, 2026

    আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.