Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 14 September 2026, 11:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ
    আন্তর্জাতিক

    আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    nawaj sorif

    পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রধানমন্ত্রী হতে চান বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে ব্যক্তিগত কোনও রাজনৈতিক আকাঙ্ক্ষা নয়, বরং অঞ্চলটির উন্নয়ন প্রকল্পগুলো নিজে তদারকি করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে তার দল জয়ী হলে তাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে অনুরোধ জানাবেন বলেও ঘোষণা দিয়েছেন নওয়াজ।

    সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, মঙ্গলবার (২১ জুলাই) মুজাফফরাবাদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নওয়াজ এসব কথা বলেন। তিনি বলেন, আজাদ কাশ্মীর এবং ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হলেও আজাদ কাশ্মীর সেই ধরনের গুরুত্ব পায়নি।

    তিনি বলেন, ‘পাকিস্তানজুড়ে মোটরওয়ে, মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়েছে। কিন্তু ৩০ বছর আগে মুজাফফরাবাদে যে সড়ক ছিল, এখনও মানুষ সেই সড়কই ব্যবহার করছে। কোহালা থেকে মুজাফফরাবাদ পর্যন্ত এখনও কেন একটি মহাসড়ক নির্মাণ করা হয়নি?’

    পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার শাসনামলে রাজা ফারুক হায়দার যখন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি ঝিলম নদীর তীরঘেঁষে মানসেহরা, মুজাফফরাবাদ ও মিরপুরকে সংযুক্ত করে একটি মোটরওয়ে নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। তিনি এ প্রকল্পকে পাকিস্তানের অন্যতম সেরা ও ব্যতিক্রমধর্মী উন্নয়ন প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, এটি ছিল আজাদ কাশ্মীরের জনগণের জন্য পিএমএল-এনের উপহার।

    নওয়াজ বলেন, প্রকল্পটি শেষ হলে পুরো অঞ্চলে সড়ক, হাসপাতাল, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক গড়ে উঠত এবং ব্যাপক সমৃদ্ধি আসত। তিনি বলেন, আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধ, বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া কিংবা ইসলামাবাদের মধ্যে তিনি কখনোই বৈষম্য করেননি।

    তিনি বলেন, ‘আমার কাছে আজাদ কাশ্মীর পাঞ্জাবের মতোই প্রিয়। এটি আমার দ্বিতীয় বাড়ি। আমার পূর্বপুরুষরা কাশ্মীর থেকে এসেছিলেন।’ নওয়াজ শরিফ জানান, তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে কাশ্মীরের মানুষের জন্য একটি ‘উপহার’ নিয়ে আসতে বলেছেন। তিনি বলেন, যেমন কেউ কারও বাড়িতে গেলে মিষ্টি বা ফল নিয়ে যায়, তেমনি কাশ্মীরের মানুষের জন্যও একটি উপহার থাকা উচিত। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা-কর্মসূচি অনেক বড়। এখানে পিএমএল-এন সরকার গঠন করলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী সব প্রকল্প বাস্তবায়ন করব।’

    নওয়াজ বলেন, নির্বাচনে তার দল জয়ী হলে তাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী করার জন্য তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অনুরোধ জানাতে চান। তিনি বলেন, ‘আমি যদি এখানে প্রধানমন্ত্রী হই, তাহলে আজাদ কাশ্মীরের সব সমস্যা ও দুর্ভোগ দূর করব।’

    তিনি আরও বলেন, তিনি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী না হলেও দলের স্থানীয় নেতৃত্বকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশ দেবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতি তিন মাস অন্তর মুজাফফরাবাদ, রাওয়ালাকোট ও অন্যান্য শহর সফর করে প্রকল্পগুলোর অগ্রগতি নিজে তদারকি করবেন।

    আজাদ কাশ্মীরের জন্য পাঞ্জাব সরকারের ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলোর কথা উল্লেখ করে নওয়াজ বলেন, আগামী কয়েক দিনের মধ্যে মুজাফফরাবাদে ১০টি সবুজ বাস পৌঁছাবে। পাশাপাশি খুব শিগগিরই সেখানে বৈদ্যুতিক বাস চলাচল শুরু হবে। তিনি আরও ঘোষণা দেন, আজাদ কাশ্মীরে ১৫টি ভ্রাম্যমাণ হাসপাতাল দেয়া হবে। এতে দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    নওয়াজ বলেন, ‘এখানে কেউ অসুস্থ হলে এখনও তাকে খাটিয়ায় করে সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়, এরপর ইসলামাবাদে পাঠানো হয়। পথে অনেকের মৃত্যুও হয়। এমন পরিস্থিতি থাকা উচিত নয়।’তিনি বলেন, তার সরকারের শুরু করা মোটরওয়ে প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নকাজ তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই থেমে যায়। তিনি বলেন, ‘সেসব প্রকল্প চলতে থাকলে শুধু শেষই হতো না, আরও সম্প্রসারিত হতো। আমরা অনেক মূল্যবান সময় হারিয়েছি, আর সেটিই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।’

    নওয়াজ বলেন, আজাদ কাশ্মীরের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে আর সময় নষ্ট করা উচিত নয়। তার অভিযোগ, তার পর ক্ষমতায় আসা সরকারগুলো কাজের পরিবর্তে শুধু স্লোগান ও আবেগনির্ভর বক্তব্য দিয়েছে এবং পাকিস্তানের ক্ষতি করেছে।

    তিনি বলেন, ‘আমরা আবার ক্ষমতায় ফিরলে হারিয়ে যাওয়া সবকিছু পুষিয়ে দেব।’পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, একদিন উন্নয়ন ও সমৃদ্ধির দিক থেকে মুজাফফরাবাদ ইসলামাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার ও কোয়েটাকেও ছাড়িয়ে যাবে বলে তার আকাঙ্ক্ষা।

    আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ
    পূর্ববর্তী খবরবন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন
    পরবর্তী খবর সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

    ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১

    সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

    ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

    September 14, 2026

    দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    September 14, 2026

    মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

    September 14, 2026

    ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

    September 13, 2026

    ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১

    September 13, 2026

    স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

    September 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.