Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 17 November 2026, 11:51: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আসিয়ান সম্মেলনে ট্রাম্প-লুলা বৈঠক, সম্পর্ক উন্নয়নে আশার বার্তা
    আন্তর্জাতিক

    আসিয়ান সম্মেলনে ট্রাম্প-লুলা বৈঠক, সম্পর্ক উন্নয়নে আশার বার্তা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আসিয়ান সম্মেলনে ট্রাম্প-লুলা বৈঠক, সম্পর্ক উন্নয়নে আশার বার্তা

    ২৬ অক্টোবর কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকের সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (ডানে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। ছবি: এএফপি
    মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সাম্প্রতিক শুল্ক-বিরোধের মধ্যেও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া গেছে এই বৈঠকে।

    ব্রাজিল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকটি ছিল ‘গঠনমূলক ও ইতিবাচক’। বৈঠক শেষে লুলা বলেন, ‘আমরা সম্মত হয়েছি—আমাদের দলগুলো অবিলম্বে আলোচনায় বসবে, যাতে শুল্ক ও নিষেধাজ্ঞা সম্পর্কিত সমস্যাগুলোর দ্রুত সমাধান খুঁজে বের করা যায়।’

    গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসন হঠাৎ করে ব্রাজিল থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দেয়। তখন ট্রাম্প এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন, সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জায়ার বলসোনারোকে ঘিরে ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক প্রতিশোধমূলক মামলাগুলোর বিষয়।

    বলসোনারো ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান চেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। তার সমর্থকেরা রাজধানী ব্রাসিলিয়ার সরকারি এলাকায় দাঙ্গা সৃষ্টি করে, যা অনেকের কাছে ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির কংগ্রেস হামলার পুনরাবৃত্তি মনে করিয়ে দেয়।

    এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের একাধিক সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাদের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইসও আছেন। তিনি বলসোনারোর মামলার বিচার কার্যক্রম তদারকি করেছিলেন।

    আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা উভয় দেশের জন্যই বেশ কিছু ভালো চুক্তি করতে পারব বলে আমি মনে করি।’

    ট্রাম্প আরও জানান, বলসোনারো ইস্যু নিয়ে তার উদ্বেগ থাকলেও, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সম্পর্ক শক্তিশালী থাকবে বলে আশা করছেন।

    অন্যদিকে, লুলা আগে থেকেই যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেন, গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যে ৪১০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত থাকা সত্ত্বেও এভাবে শুল্ক আরোপ ‘অন্যায্য’।

    ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা জানান, আলোচনাগুলো অবিলম্বে শুরু হবে এবং ব্রাজিল যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে আলোচনার সময় পর্যন্ত শুল্ক আরোপ স্থগিত রাখতে।

    মাওরো বলেন, ‘আমরা আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই—সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যেই—দুই দেশের মধ্যে খাতভিত্তিক সব শুল্ক-সংক্রান্ত আলোচনার সমাধান হবে।’

    মাওরো ভিয়েরা আরও জানান, লুলা বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার প্রস্তাবও দেন। যুক্তরাষ্ট্র বর্তমানে ভেনেজুয়েলা উপকূলে তার অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং দেশটির বিরুদ্ধে বিমান হামলার হুমকি দিয়েছে, যা কারাকাস সরকার ‘মিথ্যা অজুহাত’ বলে দাবি করছে।

    উচ্চ মার্কিন শুল্কের কারণে বিশ্বব্যাপী গরুর মাংস ও কৃষিপণ্যের বাজারে পরিবর্তন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে দাম বেড়েছে, আর ব্রাজিল চীনসহ তৃতীয় দেশগুলোতে রপ্তানি বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছে।

    বৈঠকে বলসোনারোর নাম উল্লেখ করা হয়নি বলে নিশ্চিত করেছেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মার্সিও রোজা।

    আসিয়ান সম্মেলনে ট্রাম্প-লুলা বৈঠক সম্পর্ক উন্নয়নে আশার বার্তা
    পূর্ববর্তী খবরদক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত
    পরবর্তী খবর হবু পুত্রবধূর জন্মদিনে শ্রাবন্তীর আদর

    আরো সংবাদ পড়ুন

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    দ. আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

    নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান নিকি হ্যালির

    ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.