Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 14 September 2026, 04:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউক্রেন ইস্যুতে সহযোগিতার প্রস্তাব চীন-ভারতের, স্বাগত জানালেন পুতিন
    আন্তর্জাতিক

    ইউক্রেন ইস্যুতে সহযোগিতার প্রস্তাব চীন-ভারতের, স্বাগত জানালেন পুতিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইউক্রেন ইস্যুতে সহযোগিতার প্রস্তাব চীন-ভারতের, স্বাগত জানালেন পুতিন

    নয়াদিল্লিতে ব্রিকস জোটের সম্মেলনে ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন ও ভারত এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই প্রস্তাবকে স্বাগতও জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ রুশ সংবাদসংস্থা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত কাল রোববার রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনে এক ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, নয়াদিল্লিতে ব্রিক্‌স জোটের সম্মেলনের অবসরে পারস্পরিক আলোচনার সময় প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন যুদ্ধের অবসানে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজে বের করতে পুতিনকে সহযোগিতা করার আশ্বাস দেন তার।

    সাংবাদিকদের পেসকভ জানিয়েছেন, চীন ও ভারতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পুতিন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত সবিস্তার তথ্য নয়াদিল্লি এবং বেইজিংয়ের হাতে তুলে দিয়েছেন তিনি।

    এর আগেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দু’পক্ষকে আলোচনার টেবিলে বসানোর বিষয়ে আগ্রহপ্রকাশ করেছিলেন মোদি; অন্যদিকে প্রেসিডেন্ট জিনপিং যুদ্ধ অবসান সংক্রান্ত চুক্তিপত্রের খসড়া তৈরি করে মস্কো এবং কিয়েভ— উভয়পক্ষকে তা প্রদানও করেছিলেন। কিন্তু কূটনৈতিক স্তরে বিভিন্ন পালাবদলের কারণে তাদের সেসব উদ্যোগ আর সফল হয়নি।

    ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প একবার উদ্যোগ নিয়েছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর। প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে বৈঠকও করেছিলেন তিনি।

    সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া এবং ইউক্রেন সফরে গিয়েছেন। তার আগে মস্কোতে সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান জন র‌্যাটক্লিফও। তবে এই সংকটের সমাধান এখনও অধরাই থেকে গিয়েছে।

    চলতি মাসেই রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন হতে চলেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটাই সে দেশের প্রথম পার্লামেন্ট নির্বাচন। পুতিন এই নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টিকে সমর্থন করছেন। রুশ রাজনৈতিক পর্যবেক্ষকদের অধিকাংশের মতে, এই দলই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে। এই ভোটের আগে সমাধানসূত্র খোঁজার পথে এগোনোর বার্তা দিলে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে পুতিন আরও কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারেন।

    ইউক্রেন ইস্যুতে সহযোগিতার প্রস্তাব চীন-ভারতের স্বাগত জানালেন পুতিন
    পূর্ববর্তী খবরবিগত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম: স্থানীয় সরকারমন্ত্রী
    পরবর্তী খবর এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম

    আরো সংবাদ পড়ুন

    প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রফতানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

    ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

    ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রফতানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

    September 14, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    September 14, 2026

    মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    September 14, 2026

    নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

    September 14, 2026

    এসএমসি’র ২দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন

    September 14, 2026

    এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম

    September 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.