Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 04:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে ট্রাম্প

    শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেন এবং রাশিয়া উভয়কেই একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে রাশিয়া সমঝোতায় রাজি কিনা, তা সঙ্গে সঙ্গেই বোঝা যাবে।

    পুতিনের সঙ্গে এই শীর্ষ বৈঠকের আগে ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। ইউরোপে শঙ্কা, ওয়াশিংটন হয়তো কিয়েভের জন্য প্রতিকূল শর্ত চাপিয়ে দিয়ে শান্তি চুক্তি করতে পারে।

    ইতোমধ্যে যুদ্ধের প্রতি অবস্থান আরও কঠোর করে ইউক্রেনে অতিরিক্ত মার্কিন অস্ত্র সরবরাহে সম্মতি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি রুশ তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন। তবে ইউরোপীয় মহলে আশঙ্কা থেকেই যাচ্ছে, তিনি হয়তো এমন সমঝোতায় যেতে পারেন, যাতে কিয়েভকে বড় ছাড় দিতে হবে।

    ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সোমবার বলেন, “যুদ্ধ শেষ করতে এবং ইউরোপে ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে ট্রান্সআটলান্টিক ঐক্য, ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার ওপর চাপ বজায় রাখা জরুরি।”

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে আলাপে ইউক্রেনে শান্তি আনতে কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানান। ডাউনিং স্ট্রিট জানায়, তারা একমত হয়েছেন যে শান্তি অবশ্যই ইউক্রেনকে সঙ্গে নিয়েই গড়ে তুলতে হবে, চাপিয়ে দেয়া নয়।

    তবে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “এটি মূলত পরিস্থিতি বোঝার বৈঠক। প্রথম দুই মিনিটেই আমি বুঝে যাবো অগ্রগতি সম্ভব কিনা। আমি তাকে বলব, তোমাকে এই যুদ্ধ শেষ করতে হবে। যদি দেখি এটা মীমাংসার পথে যাচ্ছে না, তবে আমি বলব গুড লাক এবং সেখানেই শেষ হবে।”

    ট্রাম্প জানান, ভবিষ্যতে জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠক হতে পারে এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা। তিনি শিগগিরই ইউরোপীয় নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। যদিও অতীতে ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দিলেও রাশিয়া বা ইউক্রেন, কেউই এ বিষয়ে রাজি হয়নি।

    বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে আছে, অন্যদিকে ইউক্রেনের দখলে রাশিয়ার কোনো ভূখণ্ড নেই বললেই চলে। ট্রাম্প বলেন, ভূখণ্ড ছাড় দেয়ার বিষয়ে জেলেনস্কির অবস্থান তাকে সামান্য বিচলিত করেছে এবং তিনি জোর দিয়ে বলেন, ভূখণ্ড বিনিময় ঘটবেই।

    ট্রাম্প বলেন, আমি রাশিয়ার মাধ্যমে এবং সবার সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানতে পেরেছি যে, ইউক্রেনের ভালোর জন্যই এটি হবে। কিছু ভূখণ্ড বিনিময় হবে। রাশিয়ার নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, আমরা চেষ্টা করব সেগুলোর কিছু ফেরত পেতে।

    ইউক্রেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক জানান, তিনি সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, স্থায়ী শান্তির জন্য ‘গুরুত্বপূর্ণ আলোচনার পূর্বশর্ত হিসেবে নিঃশর্ত যুদ্ধবিরতি’ অপরিহার্য।

    ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে: ট্রাম্প
    পূর্ববর্তী খবরকুয়েতে ৫০ হাজার বিদেশির নাগরিকত্ব বাতিল
    পরবর্তী খবর হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে

    আরো সংবাদ পড়ুন

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

    ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’ বাতিল করল ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    July 15, 2026

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    July 15, 2026

    পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 15, 2026

    নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    July 15, 2026

    বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 15, 2026

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.