Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 01:35: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা
    আন্তর্জাতিক

    ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা

    শুক্রবার খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে রাশিয়ান ড্রোন হামলার স্থানে আগুন নেভাচ্ছেন ইউক্রেনীয় দমকলকর্মীরা।

    ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ফলে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) ইউক্রেনের জ্বালানি মন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এ খবর নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

    বেশ কিছুদিন ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে দেশটির প্রধান হিটিং (তাপ) জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শীতের মাসগুলোতে ইউক্রেন তীব্র তাপ সংকটের ঝুঁকিতে রয়েছে।

    জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। এ কারণে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। তবে তিনি নির্দিষ্টভাবে কোনো অঞ্চলের নাম উল্লেখ করেননি।

    গ্রিনচুক আরও জানান, জ্বালানি ব্যবস্থার পরিস্থিতি স্বাভাবিক হলেই জরুরি বিদ্যুৎ বিভ্রাট প্রত্যাহার করা হবে। শত্রুদের দুষ্ট পরিকল্পনা সত্ত্বেও এই শীতে ইউক্রেনে আলো ও উত্তাপ থাকবে।

    রাশিয়া প্রায় চার বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ ও হিটিং গ্রিডকে লক্ষ্যবস্তু করে আসছে, যা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংস করেছে।

    ওডেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলে ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    অন্যদিকে, ইউক্রেনও সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ডিপো এবং শোধনাগারগুলোতে হামলা বাড়িয়েছে। এর লক্ষ্য হলো মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করা এবং সারা দেশে জ্বালানি ঘাটতি সৃষ্টি করা।

    ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা
    পূর্ববর্তী খবররুশ তেল-গ্যাস নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে রেহাই দিলেন ট্রাম্প
    পরবর্তী খবর আমি গল্প পড়তে পছন্দ করি

    আরো সংবাদ পড়ুন

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প

    ইসরাইলে নির্বাচন আজ, ভাগ্য নির্ধারণ হবে নেতানিয়াহুর

    বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের

    ভারতের আসামের হোটেলে গুলিতে ৫ জন নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    October 28, 2026

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    October 28, 2026

    চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

    October 28, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

    October 28, 2026

    টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর মিলল শিক্ষিকার লাশ

    October 27, 2026

    আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

    October 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.