Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 22 October 2026, 05:46: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ
    আন্তর্জাতিক

    ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে রওনা হওয়া একটি জাহাজ নিখোঁজ হয়ে গেছে। জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন। জাহাজটি জাভা সাগরে চলাচল করছিল। এ সময় এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    এখন জাহাজটিকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারীরা।

    দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে তারা।

    প্রাথমিক তথ্যে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্নের আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগর। এ সময় জাহাজটি বানজারমাসিন থেকে ১৪৮ কিলোমিটার দূরে ছিল।

    জাহাজটি কী ডুবে গেছে নাকি অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়েছে সেটি এখনো জানা যায়নি। ফলে কোনো হতাহতের খবরও এখনো জানা যায়নি।

    বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশন্স প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাহাজটিকে খুঁজে বের করতে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে।

    স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাহাজটি উত্তাল সমুদ্রের কবলে পড়ে। এরপর থেকে এটি নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।

    ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ
    পূর্ববর্তী খবরবিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
    পরবর্তী খবর সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

    আরো সংবাদ পড়ুন

    ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে

    জাতিসংঘের শীর্ষ পদে আমিরাতের চমক, প্রার্থী হলেন লানা নুসেইবেহ

    সৌদির দাম্মাম বিমানবন্দরে নিহত বেড়ে দুই, একজন ভারতীয় অপরজন সৌদির

    যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন

    ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে: ট্রাম্প

    এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে

    October 22, 2026

    দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম

    October 22, 2026

    জাতিসংঘের শীর্ষ পদে আমিরাতের চমক, প্রার্থী হলেন লানা নুসেইবেহ

    October 22, 2026

    নিরাপদ সড়ক দিবস পালন, গতিসীমা রক্ষা ও সচেতনতার আহ্বান

    October 22, 2026

    সৌদির দাম্মাম বিমানবন্দরে নিহত বেড়ে দুই, একজন ভারতীয় অপরজন সৌদির

    October 22, 2026

    যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন

    October 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.