Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 03:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান-ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়ার অবস্থান
    আন্তর্জাতিক

    ইরান-ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়ার অবস্থান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে তারা যুদ্ধবিরতির আহ্বান জানায়। পাশাপাশি, সংঘাতের ভয়াবহ আন্তর্জাতিক প্রভাব নিয়েও সতর্ক করেছে দেশ দুটি।

    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘সব পক্ষকে আমরা আহ্বান জানাই, যেন অবিলম্বে এমন পদক্ষেপ গ্রহণ করা হয় যা উত্তেজনা হ্রাস করবে এবং এই অঞ্চলকে আর বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে না। আলোচনার মাধ্যমেই সমাধানের পথ তৈরি করতে হবে।’ চীন পরিষ্কারভাবে জানিয়েছে, তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের বিপক্ষে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাত বা অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন পদক্ষেপেরও বিরোধিতা করে তারা।

    রাশিয়াও একই সুরে কথা বলেছে। জাতিসংঘে দেওয়া এক বিবৃতিতে মস্কো বলেছে, তারা ইরানকে যুক্ত করে যে কোনো সামরিক উত্তেজনা বাড়ানো বা আগ্রাসনের তীব্র বিরোধিতা করে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আলোচনাকেই একমাত্র পথ হিসেবে বিবেচনা করে। হরমুজ প্রণালি বন্ধের ইরানি হুমকির প্রশ্নে চীনের পক্ষ থেকে সরাসরি সমর্থন জানানো হয়নি। চীনা মুখপাত্র শুধু বলেছেন, ‘এই অঞ্চলে স্থিতিশীলতা হুমকির মুখে পড়ুক, তা কেউই চায় না।’

    চীন ও রাশিয়া উভয়েই কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিয়ে শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা নিরসনের ওপর জোর দিয়েছে। ইসরায়েল ও ইরানে অবস্থিত চীনা দূতাবাসে হামলার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে বেইজিং। চীনা কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এর আগে, ২০২৪ সালের অক্টোবরেও একই রকম অবস্থান নিয়েছিল চীন, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।

    ইরান-ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়ার অবস্থান
    পূর্ববর্তী খবরমির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক
    পরবর্তী খবর আমরা যুদ্ধ পর্যবেক্ষণ করছি, এখনই জ্বালানির দাম বৃদ্ধি নয় : অর্থ উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    September 4, 2026

    দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী

    September 4, 2026

    বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩

    September 4, 2026

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.