ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকায় মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশই সুবিধা পাচ্ছে। একই সঙ্গে ইরানের শাসকগোষ্ঠী যদি এসব দেশে হামলা চালাতে না পারে, তাহলে ওই দেশগুলো আরও নিরাপদ অবস্থানে থাকবে।
নিকি হ্যালি বলেন, ‘এই মুহূর্তে, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে তাদের প্রত্যেকেই সুবিধা পাচ্ছে। ইরানের শাসকগোষ্ঠী যদি তাদের ওপর হামলা চালাতে না পারে, তাহলেও প্রত্যেকেই লাভবান হচ্ছে।’
এ সময় উপসাগরীয় দেশগুলোর ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। হ্যালির অভিযোগ, এসব মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে যুদ্ধ চালিয়ে না যাওয়ার অনুরোধ জানাচ্ছে। তার ভাষায়, উপসাগরীয় মিত্ররা প্রেসিডেন্টকে ফোন করে বলছে, ‘দয়া করে এটা করবেন না।’

