Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 03:52: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান যুদ্ধে কত সেনা হতাহত হয়েছে, জানাল পেন্টাগন
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে কত সেনা হতাহত হয়েছে, জানাল পেন্টাগন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান যুদ্ধে কত সেনা হতাহত হয়েছে, জানাল পেন্টাগন

    ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে পেন্টাগন স্বীকার করেছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই চরম সংঘাতের কারণে এ পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও ৩৬৫ জন সেনা সদস্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।  

    মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসাব অনুযায়ী, আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা। 

    এদিকে, নিহত ১৩ জনের মধ্যে ৭ জন সরাসরি শত্রুপক্ষের সরাসরি হামলায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুয়েতের একটি বন্দরে চালানো ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন এবং অন্যজন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা যান। বাকিদের প্রাণহানি ঘটেছে দুর্ঘটনাজনিত কারণে।

    তবে পেন্টাগনের এই দাবিকে স্রেফ ‘ধামাচাপা’ দেওয়ার অপচেষ্টা বলে উড়িয়ে দিয়েছে ইরান। তাদের দাবি, নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ঘাতক ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের নিহতের প্রকৃত সংখ্যা পেন্টাগনের দেওয়া তথ্যের চেয়েও অনেক বেশি।

    এদিকে শুক্রবার (৩ এপ্রিল) যুদ্ধের ৩৫তম দিনে এসে আকাশযুদ্ধে বড় ধাক্কা খেয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মার্কিন বাহিনীর অন্তত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এই বিমান বিধ্বংসের ঘটনায় কোনো মার্কিন পাইলট বা সেনা সদস্য নতুন করে হতাহত হয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত করেনি পেন্টাগন। 

    এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আচমকা যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ সামরিক কমান্ডার ও বহু বেসামরিক নাগরিক নিহত হন। এই রক্তক্ষয়ী ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

    ইরান যুদ্ধে কত সেনা হতাহত হয়েছে জানাল পেন্টাগন
    পূর্ববর্তী খবরশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৮
    পরবর্তী খবর একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

    আরো সংবাদ পড়ুন

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প

    ইসরাইলে নির্বাচন আজ, ভাগ্য নির্ধারণ হবে নেতানিয়াহুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু

    October 28, 2026

    রোগীদের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

    October 28, 2026

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    October 28, 2026

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.