Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 11 November 2026, 06:47: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানকে কঠিন হুমকি দিল ইউরোপের ক্ষমতাধর তিন দেশ
    আন্তর্জাতিক

    ইরানকে কঠিন হুমকি দিল ইউরোপের ক্ষমতাধর তিন দেশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানকে কঠিন হুমকি দিল ইউরোপের ক্ষমতাধর তিন দেশ

    টানা ১২ দিনের সংক্ষিপ্ত এক যুদ্ধ শেষে পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনার টেবিলে বসতে ইরানের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে এবার তার সঙ্গে যোগ দিয়েছে ইউরোপের ক্ষমতাধর তিন দেশ—ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি (ই থ্রি)। গ্রীষ্মের শেষ নাগাদ সমঝোতার কোনও দৃশ্যমান অগ্রগতি না হলে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছে তারা।  শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদন অনুযায়ী, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৃহস্পতিবার (১৭ জুলাই) এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ওই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলও। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতের পর এই প্রথমবারের মতো ইরানের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমা নেতারা।

    ফোনালাপের পর এক ফরাসি কূটনৈতিক কর্মকর্তা জানিয়েছেন, একটি দীর্ঘস্থায়ী এবং যাচাইযোগ্য পারমাণবিক চুক্তি করার জন্য ইরানকে কূটনৈতিক প্রচেষ্টা অবিলম্বে পুনর্বহাল করতে আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। ২০১৫ সালে পারমাণবিক কর্মসূচি বিষয়ক যে চুক্তিতে আবদ্ধ হয়েছিল ইরান, সেখানে অপর পক্ষে চীন ও রাশিয়ার সঙ্গে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানিও ছিল। এ চুক্তির আওতায়ই তখন পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতার বিনিময়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবে এই চুক্তি অনুমোদিত হয়েছিল, তা আগামী ১৮ অক্টোবর মেয়াদোত্তীর্ণ হবে। এর আগে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে ৩০ দিনের মধ্যে ইরানের ওপর পুরোনো সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা সম্ভব। ইউরোপীয় দেশগুলো বহুবার সতর্ক করেছে যে, নতুন পরমাণু চুক্তি না হলে এই স্ন্যাপব্যাক প্রক্রিয়া বহাল করবে তারা। ফরাসি কূটনৈতিক কর্মকর্তার ভাষায়, গ্রীষ্মের শেষ নাগাদ এমন কোনও চুক্তির পথে দৃশ্যমান অগ্রগতি না হলে মন্ত্রীরা এই স্ন্যাপব্যাক ব্যবহারের হুমকি দিয়েছেন। অবশ্য দৃশ্যমান অগ্রগতি বলতে কী বোঝানো হয়েছে, তা ওই কর্মকর্তা খোলাসা করেননি।

    এদিকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর ইরান ছেড়ে গেছেন জাতিসংঘের পর্যবেক্ষকরা। দেশটি আলোচনায় রাজি হওয়ার ইঙ্গিত দিলেও ওয়াশিংটন-তেহরান পরমাণু আলোচনার ষষ্ঠ দফা শিগগির শুরু হওয়ার কোনও লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি।

    তবে, ইরানের সঙ্গে শিগগিরই আলোচনার সম্ভাবনা তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ কৌশল সমন্বয়ের চেষ্টা চলছে বলে জানা গেছে। সমালোচকরা অবশ্য বলছেন, সমঝোতার জন্য ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ই-থ্রি। তবে, ইরান আলোচনায় পুরোদমে ফিরলেও মাঠে পর্যবেক্ষকদের উপস্থিতি ব্যতিরেকে এই সময়ের মধ্যে চূড়ান্ত সমাধান অসম্ভব।

    ইরানকে কঠিন হুমকি দিল ইউরোপের ক্ষমতাধর তিন দেশ
    পূর্ববর্তী খবরগোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ল
    পরবর্তী খবর অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে ‘ভালো অনুশীলন’ বজায় রাখার আহ্বান

    আরো সংবাদ পড়ুন

    সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

    তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইরান ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

    মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

    November 10, 2026

    শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    November 10, 2026

    সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী

    November 10, 2026

    প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

    November 10, 2026

    মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি

    November 10, 2026

    হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

    November 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.