Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 18 September 2026, 01:27: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে আক্রমণের কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
    আন্তর্জাতিক

    ইরানে আক্রমণের কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে আক্রমণের কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে ইরান যে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা আঘাত হানতে পারে এই আসন্ন হুমকির আশঙ্কা থেকেই ইরানে সামরিক অভিযান চালিয়েছে ওয়াশিংটন- এমন ব্যাখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই অভিযানের লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন নয় এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে হামলায় বাধ্য করেনি। সোমবার (২ মার্চ) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে কংগ্রেসের শীর্ষ নেতাদের (গ্যাং অব এইট) ব্রিফ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও।

    তিনি বলেন, একেবারেই একটি আসন্ন হুমকি ছিল। আমরা জানতাম, ইরান যদি আক্রান্ত হয় তাহলে তারা সঙ্গে সঙ্গে আমাদের ওপর আঘাত হানবে। আমরা বসে থেকে সেই আঘাত সহ্য করার অপেক্ষা করতে চাইনি।

    রুবিও জানান, যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল, যা অনুযায়ী ইরান যেকোনো পক্ষের হামলার জবাবে যুক্তরাষ্ট্র হোক বা ইসরায়েল মার্কিন স্বার্থ ও বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে প্রস্তুত ছিল। তার ভাষায়, মাঠপর্যায়ের কমান্ডারদের কাছে আগেই সেই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছিল এবং প্রতিক্রিয়াটি ছিল প্রায় স্বয়ংক্রিয়।

    তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপই প্রমাণ করে যে তাদের ক্ষেপণাস্ত্র আগেই প্রস্তুত রাখা হয়েছিল। এমনকি নেতৃত্বকে লক্ষ্য করে প্রথম আঘাতের আগেই কিছু হামলার প্রস্তুতি সম্পন্ন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

    রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যদি আগে পদক্ষেপ না নিত এবং ইরানের হামলার জন্য অপেক্ষা করত, তাহলে মার্কিন হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। আমরা জানতাম, ইসরায়েল একটি অভিযান চালাতে যাচ্ছে। সেটি সরাসরি আমেরিকান বাহিনীর বিরুদ্ধে ইরানের হামলা ডেকে আনত। তাই আমরা আগে ব্যবস্থা নিয়েছি।

    ব্রিফিংয়ের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনস) রুবিওর বক্তব্যের পক্ষে সমর্থন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে একই সময়ে অভিযান না চালাত, তাহলে তার পরিণতি হতো ভয়াবহ। তবে রুবিও জোর দিয়ে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই অভিযানে নামতে বাধ্য করেনি।

    তিনি আরও বলেন, প্রশাসনের আশা একদিন ইরানের জনগণ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে বর্তমান সামরিক অভিযানের উদ্দেশ্য হিসেবে সরকার পরিবর্তনের বিষয়টি তিনি স্পষ্টভাবে নাকচ করে দেন। সূত্র: এবিসি নিউজ

    ইরানে আক্রমণের কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
    পূর্ববর্তী খবরমশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার মশার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি
    পরবর্তী খবর ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

    মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

    যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে, আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু

    বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

    রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

    দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব: জাতিসংঘ মহাসচিব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা ১১.৬৮ থেকে ১১.৭২ শতাংশ ঘোষণা

    September 17, 2026

    হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

    September 17, 2026

    উপনির্বাচনে মাঠে নামছে সেনা, সব স্থানীয় নির্বাচন জুনের আগে: ইসি

    September 17, 2026

    বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

    September 17, 2026

    ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    September 17, 2026

    মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

    September 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.