Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 5 November 2026, 07:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসেছেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানে ফের হামলা শুরু করার কোনো পরিকল্পনা আপাতত তার নেই।

    গতকাল ৩ নভেম্বর (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রজুড়ে মধ্যবর্তী নির্বাচনের ভোট হয়েছে। ভোটগ্রহণ শেষ হওযার কয়েক ঘণ্টা আগে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবে সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে।

    “আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। যদি প্রয়োজন হয়, তবে আমরা পুরোপুরি প্রস্তুত (অস্ত্র ও সরঞ্জামসহ), কিন্তু হয়তো এর কোনো কারণই থাকবে না।” ইরান ইস্যুতে ওয়াশিংটনের বর্তমান অবস্থানকে ‘চমৎকার পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন, তেহরানের ওপর বর্তমানে যে চাপের ভারসাম্য রয়েছে, তাতেই তার প্রশাসন সন্তুষ্ট।

    “আমার মনে হচ্ছে আমরা যা যা চাইছি, তার সবই যেন পাচ্ছি।” সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তি দেন যে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে কোনো প্রচলিত যুদ্ধে লিপ্ত নয়। তিনি এ প্রসঙ্গে দেশটির পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে অতীতে চালানো মার্কিন সামরিক অভিযানের স্মরণ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি মনে করি না যে আমরা ইউক্রেন যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো যুদ্ধে জড়িয়ে আছি।”

    “আমরা আসলে কোনো যুদ্ধে নেই; কারণ আমরা বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর আঘাত হেনেছিলাম এবং তাদের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছিলাম।” তবে প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, ইরানের কাছে থাকা ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। তিনি আরও জানিয়েছেন, এই সমৃদ্ধ ইয়েরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে তেহরানের সঙ্গ পরোক্ষ আলোচনা অব্যাহত আছে।

    যদিও ধারণা করা হচ্ছে যে, এই উপাদানের বড় একটি অংশ আগের হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তবুও ট্রাম্প জানান, সমৃদ্ধ এই ইউরেনিয়ামের মজুতের সেখানে পড়ে থাকাটা তার কাছে সন্তোষজনক নয়। তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “যদিও এটি শত শত টন পাথরের নিচে চাপা পড়ে আছে, তবুও আমি বলব যে, এটি সেখানে পড়ে থাকাটা আমার কাছে মোটেও সুখকর নয়।” ইরানের সঙ্গে চলমান আলোচনায় যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে এটিও অন্যতম বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

    ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প
    পূর্ববর্তী খবর৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
    পরবর্তী খবর তাহসিফ হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে দিশা

    আরো সংবাদ পড়ুন

    সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

    বিশ্ববাজারে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে

    ইরান যুদ্ধের কারণে নির্বাচনে হার স্বীকার ট্রাম্পের

    জনপ্রিয়তা হারালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

    আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    November 5, 2026

    সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

    November 5, 2026

    ওয়ালটন ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

    November 5, 2026

    চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    November 5, 2026

    আলোচনা করে দ্রুতই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী

    November 5, 2026

    ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

    November 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.