Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 12 September 2026, 10:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ইরানে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের

    ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপের জন্য প্রস্তুত। খবর: রয়টার্স

    ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইরানে কয়েক দিন ধরে চলা অস্থিরতায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই বিক্ষোভকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

    এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সেই অভিযানে তেহরানের পরমাণু কর্মসূচি ও সামরিক নেতৃত্ব লক্ষ্যবস্তু হয়।

    ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের ‘দুঃসাহসিকতার’ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

    এদিকে পশ্চিম ইরানে, যেখানে সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে, সেখানকার এক স্থানীয় কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, যেকোনো অস্থিরতা বা বেআইনি সমাবেশ “কঠোরভাবে এবং বিনা ছাড়ে” দমন করা হবে।

    শুক্রবার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে পাঠানো এক চিঠিতে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানাতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। চিঠিতে তিনি বলেন, “ইরান তার অধিকার সুনির্দিষ্টভাবে এবং আনুপাতিকভাবে প্রয়োগ করবে। এই অবৈধ হুমকি এবং পরবর্তীতে এর ফলে সম্ভাব্য যেকোনো উত্তেজনার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের।”

    মূলত তীব্র মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ আগের কিছু আন্দোলনের তুলনায় ছোট হলেও তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ প্রাণঘাতী রূপ নিয়েছে।

    রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, বুধবার থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাসিজ আধাসামরিক বাহিনীর সদস্য বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

    ইরানে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের
    পূর্ববর্তী খবরআজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
    পরবর্তী খবর বাংলাদেশে নির্বাচনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের আশা জয়শঙ্করের

    আরো সংবাদ পড়ুন

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    September 12, 2026

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    September 12, 2026

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    September 12, 2026

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    September 12, 2026

    দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    September 12, 2026

    কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.