Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 12 November 2026, 10:56: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার
    আন্তর্জাতিক

    ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার

    ইরানে চলমান সরকারবিবোধী বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহিংসতায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। শনিবার যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত আট দিন ধরে টানা বন্ধ থাকার পর দেশটিতে ইন্টারনেট ব্যবহারে একেবারে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন করে দেশটির কোনও প্রান্তেই বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

    এইচআরএএনএ বলেছে, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ৯০ জনের প্রাণহানির তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী।

    দেশটির নাগরিকরা বলেছেন, কঠোর দমন-পীড়নের কারণে বিক্ষোভ বর্তমানে অনেকাংশে স্তিমিত হয়ে পড়েছে। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যমে আরও অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে কয়েকজন বাসিন্দা বলেছেন, রাজধানী তেহরান টানা চার দিন ধরে তুলনামূলক শান্ত রয়েছে। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেছে। তবে বৃহস্পতিবার বা শুক্রবার বড় ধরনের বিক্ষোভের লক্ষণ দেখা যায়নি। ক্যাস্পিয়ান সাগরের তীরবর্তী উত্তরাঞ্চলীয় একটি শহরের একজন বাসিন্দা বলেছেন, সেখানকার রাস্তাঘাটও শান্ত রয়েছে।

    অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভের সূত্রপাত হয় এবং পরে তা ইসলামি প্রজাতন্ত্রে ধর্মীয় শাসনের অবসান দাবিতে ব্যাপক আন্দোলনে রূপ নেয়। গত সপ্তাহের শেষ দিকে ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে পরিস্থিতি চরমে পৌঁছায়। দেশটির বিরোধী রাজনৈতিক গোষ্ঠী ও এক ইরানি কর্মকর্তার তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

    ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছে, ‌‌প্রায় ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ইরানে ইন্টারনেটের সংযোগে হালকা উন্নতি দেখা গেছে। তবে সংযোগের মাত্রা স্বাভাবিকের প্রায় ২ শতাংশের কাছাকাছি রয়েছে।

    বিদেশে বসবাসরত কয়েকজন ইরানি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, শনিবার ভোরের দিকে ইরানে থাকা ব্যবহারকারীদের সঙ্গে বার্তা আদান-প্রদান করতে পেরেছেন তারা।

    বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে এর আগে একাধিকবার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের নেতারা গণহারে ফাঁসি কার্যকর করার পরিকল্পনা বাতিল করেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই যে, গতকাল (৮০০জনেরও বেশি) নির্ধারিত সব ফাঁসি ইরানের নেতৃত্ব বাতিল করেছে। ধন্যবাদ!’’ তবে ইরান এ ধরনের মৃত্যুদণ্ড কার্যকরের কোনও পরিকল্পনা ঘোষণা করেনি কিংবা সেগুলো বাতিল করা হয়েছে বলেও জানায়নি।

    ইরান থেকে ফেরা ভারতীয় শিক্ষার্থী ও তীর্থযাত্রীরা বলেছেন, দেশটিতে অবস্থানকালে তারা নিজ নিজ আবাসস্থলে আটকা ছিলেন। সেই সময় ভারতে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা।

    তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের মেডিকেল শিক্ষার্থী জেড সাইদা বলেন, আমরা কেবল সহিংস বিক্ষোভের গল্পই শুনেছি। একবার এক ব্যক্তি জ্বলন্ত লাঠি হাতে আমাদের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় ভাষায় কিছু একটা চিৎকার করছিল, তার চোখেমুখে ছিল প্রচণ্ড ক্ষোভ।

    শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নয়াদিল্লি।

    ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার
    পূর্ববর্তী খবর২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন করল সৌদি আরব
    পরবর্তী খবর সিনেমা ফ্লপ হওয়ায় ১৫ কোটির পারিশ্রমিক ফেরত দিলেন কার্তিক

    আরো সংবাদ পড়ুন

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

    বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.