Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 23 September 2026, 03:06: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা
    আন্তর্জাতিক

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে এক যৌথ বিবৃতি দিয়েছে চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তানসহ ১০ দেশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত বিবৃতিতে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসন এবং তাদের কয়েকটি সদস্য রাষ্ট্রের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো। খবর আল জাজিরার।

    ‘বিশকেক ঘোষণা’ নামের এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ এসসিও ভুক্ত অন্যান্য দেশের শীর্ষ নেতারা। রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুশ, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র—এই ১০টি দেশ নিয়ে এসসিও গঠিত।

    যৌথ ঘোষণায় ‘ইরানের ভূখণ্ডে (যুক্তরাষ্ট্র ও ইসরায়লের) সামরিক হামলার তীব্র নিন্দা জানান’ এসসিও নেতারা। তারা বলেন, এই হামলার ফলে ব্যাপক বেসামরিক হতাহতের পাশাপাশি দেশটির অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে।

    এসসিও নেতারা উল্লেখ করেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি এই হামলা ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা ও আদর্শকে লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করে।’

    ঘোষণায় আরও বলা হয়, ‘ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মর্মান্তিক মৃত্যুতে সদস্য রাষ্ট্রগুলো ইরানের জনগণ ও সরকারের প্রতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’

    একই সঙ্গে এসসিও সদস্য দেশগুলো ‘ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংঘাত সমাধানের ওপর জোর দিয়েছে’।

    ঘোষণা পত্রে আরও উল্লেখ করা হয়, ফিলিস্তিনে ইসরায়েলি হামলাই পুরো পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিরতা তৈরি করেছে। এসসিও নেতাদের মতে, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র সম্ভাব্য উপায় হলো ফিলিস্তিন সংকটের একটি ন্যায্য সমাধান।’

    ইরানের বিরুদ্ধে এবং ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়টি সরাসরি উল্লেখ না করে এসসিও নেতারা যৌথ ঘোষণায় জানান, তারা যেকোনো ধরনের ‘একতরফা জবরদস্তিমূলক (নিষেধাজ্ঞা) ব্যবস্থার’ বিরোধী, যা জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের পরিপন্থী। এসবের ফলে ‘বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব’ ফেলতে পারে।

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা
    পূর্ববর্তী খবরজ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর কমলো এলপি গ্যাসের দাম

    আরো সংবাদ পড়ুন

    কোনো সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের: গালিবাফ

    এবার বিশ্ববাজারেও বাড়ল জ্বালানি তেলের দাম

    রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়

    ট্রাম্পের কভারেজ বন্ধ করল মার্কিন টিভি নেটওয়ার্কগুলো

    ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

    মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কোনো সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের: গালিবাফ

    September 22, 2026

    এমএসএমই খাতে ২৮০ কোটি ডলারের অর্থায়ন ঘাটতি

    September 22, 2026

    দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়ের আভাস

    September 22, 2026

    বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

    September 22, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

    September 22, 2026

    বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

    September 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.