Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 03:30: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানের তেল রপ্তানি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা যুক্তরাষ্ট্রের, তেলের দাম আরও বাড়ার আশঙ্কা
    আন্তর্জাতিক

    ইরানের তেল রপ্তানি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা যুক্তরাষ্ট্রের, তেলের দাম আরও বাড়ার আশঙ্কা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানের তেল রপ্তানি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা যুক্তরাষ্ট্রের, তেলের দাম আরও বাড়ার আশঙ্কা

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ১৪তম দিনে এসে ইরানের প্রধান জ্বালানি কেন্দ্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘খারগ দ্বীপ’-এ এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের কথা নিশ্চিত করেছেন।

    ইরানের জ্বালানি খাতের প্রাণকেন্দ্র এবং ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত এই দ্বীপে হামলার ঘটনায় বিশ্বব্যাপি জ্বালানি তেলের যে অস্তিরতা তা আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলার সময় দ্বীপটির তেল অবকাঠামো লক্ষ্য করা হয়নি। তবে তার এই দাবি বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। 

    শনিবার (১৪ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের মূল ভূখণ্ড থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপটি দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। 

    হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ এড হিরস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, খারগ দ্বীপ খুবই ছোট। সেখানে সামরিক স্থাপনায় হামলা চালিয়ে তেল রপ্তানি অবকাঠামো অক্ষত রাখা প্রায় অসম্ভব। ট্রাম্পের দাবি কল্পনা করা কঠিন। জেপি মরগানের এক নোট অনুযায়ী, ম্যানহাটনের মাত্র এক-তৃতীয়াংশ আয়তনের এই দ্বীপে যেকোনো সামরিক পদক্ষেপ সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আঘাত হানবে।

    যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ইতিমধ্যে আগুন লেগেছে। আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২৭ ফেব্রুয়ারির ৭২.৪৮ ডলার থেকে লাফিয়ে বেড়ে বর্তমানে ১০৩.১৪ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র এক সপ্তাহেই তেলের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও সংঘাত শুরুর পর থেকে ৪৭ শতাংশেরও বেশি বেড়ে ৯৮.৭১ ডলারে পৌঁছেছে।

    বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই হামলার ফলে ইরানের তেল রপ্তানি সক্ষমতা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় এবং একই সাথে ইরাক ও কুয়েতের উৎপাদন বা রপ্তানিও বাধাগ্রস্ত হয়, তবে তেলের দাম ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। 

    এড হির্সের মতে, তেলের দামের এই অস্বাভাবিক বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার দেশগুলো, কারণ তারা অপরিশোধিত এবং পরিশোধিত জ্বালানির সবচেয়ে বড় আমদানিকারক। এর ফলে এশিয়ার দেশগুলোর মুদ্রাস্ফীতি ও পরিবহন ব্যয় আকাশচুম্বী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

    শনিবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প গর্ব করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা হামলা চালিয়েছে এবং ইরানের ‘ক্রাউন জুয়েল’ খারগ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

    তিনি আরও বলেন, “আমি এখনো দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথে বাধা দেয়, তবে আমি দ্রুত সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।”

    এদিকে, খারগ দ্বীপে এই ভয়াবহ হামলার পর তেহরানে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব।

    এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছিলেন।

    ইরানের তেল রপ্তানি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা যুক্তরাষ্ট্রের তেলের দাম আরও বাড়ার আশঙ্কা
    পূর্ববর্তী খবরহঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী
    পরবর্তী খবর এবার সৌদিতে যুক্তরাষ্ট্রের বিমানে হামলা চালাল ইরান

    আরো সংবাদ পড়ুন

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    খামেনির শোক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্কবার্তা ইরানের

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    July 3, 2026

    মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

    July 3, 2026

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 3, 2026

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    July 3, 2026

    মৎস্যজীবীদের জীবিকার সুবিধার্থে দেশের সব জলাশয় উন্মুক্ত থাকবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    July 3, 2026

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.