Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 28 August 2026, 01:19: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে: হুঁশিয়ারি ইরানি স্পিকারের
    আন্তর্জাতিক

    ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে: হুঁশিয়ারি ইরানি স্পিকারের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে তাদের অবৈধ অবরোধ ও কড়াকড়ি অব্যাহত রাখে, তবে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

    আজ, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার এ হুঁশিয়ারি দেন। বলেন, মার্কিন অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি আর খোলা রাখা হবে না। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না।

    গালিবাফ আরও স্পষ্ট করে বলেন, এ আন্তর্জাতিক জলপথ দিয়ে জাহাজ চলাচল এখন থেকে সম্পূর্ণভাবে ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। অর্থাৎ, তেহরানের বিশেষ অনুমতি বা সবুজ সংকেত ছাড়া কোনো বাণিজ্যিক বা সামরিক নৌযান এই প্রণালি অতিক্রম করতে পারবে না।

    এর আগে, লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করে তেহরান। স্থানীয় সময় শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ সিদ্ধান্তের কথা জানান।

    তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

    অন্যদিকে স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ‘কখনোই আর বন্ধ না করতে’ সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ‘ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতাসহ বহাল থাকবে, যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন শতভাগ সম্পন্ন হয়।’

    এ দাবির প্রেক্ষিতে বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলি এ অনুমতি পাবে না।

    পূর্ববর্তী খবরহরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’, ইরানের বাধা
    পরবর্তী খবর আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্থানীয় নির্বাচন: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট করতে চায় ইসি

    August 27, 2026

    নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

    August 27, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 27, 2026

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.